হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

প্রতিনিধি, হিলি; পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, বুধবার মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আবার চালু থাকবে।

হিলি পানামাপোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বুধবার শবে বরাত। এ দিন সরকারি ছুটি থাকায় বন্দরের পণ্য লোড আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আবার সব কার্যক্রম চালু হবে।