ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সার্ভিস কোয়ালিটি ডিপার্টমেন্ট গতকাল ব্যাংকের করপোরেট অফিসে দেশের বিভিন্ন শাখায় সর্বোত্তম গ্রাহক পরিষেবা প্রদানকারী শাখা ব্যবস্থাপকদের স্বীকৃতিস্বরূপ ‘সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’-এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, নাবিল মুস্তাফিজুর রহমান ও আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মোস্তফা তারেক, মো. আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান, মো. শাহ আলম ভ‚ঁইয়া, মোহাম্মদ খোরশেদ আলম ও এটিএম তাহমিদুজ্জামান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুর রহমানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি




