ডিজিটাল লেনদেনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে রাজধানী ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের সোনাকান্দায় নারীদের জন্য দেশে প্রথম এটিএম বুথ স্থাপন করেছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আদিল চৌধুরী গত মঙ্গলবার এটিএম বুথটি উদ্বোধন করেন। এটিএম বুথ উদ্বোধনের সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর জেসন ল্যাম্ব ও সিনিয়র প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা আলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




