মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সেনবাগ থানায় কর্মরত পুলিশ সদস্যদের ডিউটির জন্য একটি নতুন পুলিশ ভ্যান উপহার দিয়েছে। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামে কাছে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ভ্যানটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ থানার ওসি ইকবাল এইচ পাটোয়ারী, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মার্কেন্টাইল ব্যাংক চৌমূহনী শাখা প্রধান মাহবুব জামিল ও সেনবাগ শাখা প্রধান মোহাম্মদ জহির আলমসহ স্থানীয় রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি




