রুপিতে প্রথম আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তি করল ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা প্রাণ আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের একটি আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন রুপিতে সফলভাবে নিষ্পত্তি করেছে। ২৪ লাখ রুপির এ নিষ্পত্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যের সহযোগিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এ উপলক্ষে গতকাল ইবিএল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উপস্থিত ছিলেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এফইপিডি) জাকির হোসেন চৌধুরী, ইবিএল এএমডি আহমেদ শাহীন প্রমুখ। বিজ্ঞপ্তি