প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলোদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
আবদুল্লাহ উপজেলার ষোলোদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
শিশুদের স্বজনরা জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছে।




