প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্লা-কোলা সড়কে ইঞ্জিনচালিত আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফজলু খাঁ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কালীগঞ্জ-উল্লা দীঘির পাড় মাদরাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ফজলু খাঁ কোলা বাজার থেকে উল্লা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লা দীঘিরপাড় মাদরাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে।



