নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে তালিকাভুক্ত ১১ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ম্যারিকো: ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ৫০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। তাই সদ্যসমাপ্ত হিসাববছরে মোট ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিল। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৭ টাকা ৩৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুলাই সকাল ১০টায় র্যাডিসন ব্ল– ওয়াটার গার্ডেন, বিমানবন্দর সড়ক, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।
ফেডারেল ইন্স্যুরেন্স: আলোচিত সময়ে কোম্পানিটি পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে ৫৮ পয়সা এবং এনএভি ১১ টাকা ৫০ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৪ জুন বেলা ১১টায় মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।
রূপালী ইন্স্যুরেন্স: আলোচ্য সময়ে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে দুই টাকা এক পয়সা এবং এনএভি ২২ টাকা ২০ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ৪ জুলাই বেলা ১১টায় ইমপিরিয়াল কনভেনশন সেন্টার, ৬৮/বি ডিআইটি রোড, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে এক টাকা ১০ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী
২৫ জুন বেলা সাড়ে ১১টায় ঢাকা লেডিস ক্লাব, ইস্কাটন গার্ডেন রোড,
ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী
২১ মে।
এক্সিম ব্যাংক: আলোচ্য সময়ে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে দুই টাকা ৩৪ পয়সা এবং এনএভি হয়েছে ১৯ টাকা ৫৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৭ জুন বেলা ১১টায় রাওয়া কনভেনশন হল, ভিআইপি রোড, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে এক টাকা ৪৩ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ৯ জুন সকাল ১০টায় রাজধানীর গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: আলোচ্য সময়ে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে তিন টাকা ৪৭ পয়সা এবং এনএভি হয়েছে ৪০ টাকা ৭৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৫ জুলাই বেলা ১১টায় রাজধানীর গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।
ইউনিয়ন ক্যাপিটাল: আলোচ্য সময়ে পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে ৯৯ পয়সা এবং এনএভি ১৪ টাকা ৬১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৮ জুন বেলা ১১টায় রাজধানীর গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স: আলোচ্য সময়ে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে তিন টাকা ৪৩ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৪১ টাকা ৭১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৭ জুন বেলা ১১টায় রাজধানীর গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস: আলোচ্য সময় ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে দুই টাকা ৩৫ পয়সা এবং এনএভি হয়েছে ২১ টাকা ৪১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৮ জুন বেলা সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।
সোস্যাল ইসলামী ব্যাংক: আলোচ্য সময়ে ব্যাংক খাতের কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে এক টাকা ৯৮ পয়সা এবং এনএভি হয়েছে ১৯ টাকা ২১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৭ জুন বেলা ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা
ক্যান্টনমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।




