রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
২৯ চৈত্র ১৪৩২ | ২৪ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন 

Share Biz News Share Biz News
বুধবার, ২৫ মার্চ ২০২৬.১:৫৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে সীমিত পরিসরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও ছুটি শেষে প্রথম কার্যদিবসে গতকাল মঙ্গলবার দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মিউচুয়াল ফান্ডের দর বাড়লেও ভালো-মন্দ প্রায় সব খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমে যাওয়ায় প্রধান মূল্যসূচকে বড় পতন নেমে এসেছে।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দর বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও সূচকের পতন হয়েছে। দুই বাজারেই সূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

এর আগের ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশের পুঁজিবাজারে টানা দরপতন হয়। তবে ঈদের আগের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতার

দেখা মিলল। ফলে ঈদের পর একটি ভালো পুঁজিবাজার পাওয়া যাবেÑএমন প্রত্যাশায় ছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু ঈদের পর প্রথম কার্যদিবসেই বিনোদকারীদের আশাহত হতে হলো।

গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকে ঋণাত্মক হয়ে পড়ে। তবে লেনদেনের মাঝামাঝি সময়ে এসে দর বাড়ার ক্ষেত্রে দাপট দেখায় মিউচুয়াল ফান্ড। লেনদেনের শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকে।

দর বাড়ার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড দাপট দেখালেও বিপরীত পথে বিভিন্ন খাতের কোম্পানি। লেনদেনের শেষ পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। এমনকি লেনদেনের শেষদিকে পতনের মাত্রা বাড়ে। ফলে সবকটি মিউচুয়াল ফান্ডের দর বাড়ার পরও বড় দরপতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দর বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২৪৩টির। আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির শেয়ার দর বেড়েছে। বিপরীতে ১২২টির দর কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৫০টির এবং ৮টির দর অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০টির শেয়ার দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৭১টির এবং ৭টির দর অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত ৩৪টি মিউচুয়াল ফান্ডেরই দর বেড়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১১ পয়েন্টে নেমে গেছে।

সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৬০ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩২ কোটি ১৭ লাখ টাকা।

এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে একমি পেস্টিসাইডের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৮ লাখ টাকার। ১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑসিটি ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইনটেক লিমিটেড, শাইনপুকুর সিরামিক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং ডমিনেজ স্টিল বিল্ডিং।

অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৭ প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ৬৫টির এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ৯২ লাখ টাকা।

বিশ্লেষকদের ভাষ্য, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ এখনও প্রত্যাশিত মাত্রায় না থাকায় দরপতন ঠেকানো যাচ্ছে না। একই সঙ্গে তারল্য সংকট, ব্যাংকিং খাতের উচ্চ সুদের হার এবং সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বাড়াচ্ছে।

তারা আরও বলেন, মিউচুয়াল ফান্ড খাতে দাম বাড়া ইতিবাচক ইঙ্গিত দিলেও সার্বিক বাজারে অধিকাংশ শেয়ারের দরপতন বাজারের ভঙ্গুর অবস্থাকেই তুলে ধরে। বাজারে স্থিতিশীলতা ফেরাতে নীতিনির্ধারকদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নীতি সহায়তা ও স্থিতিশীলতা প্রত্যাশা ব্যবসায়ীদের

Next Post

এনআরবিসি ব্যাংকের মনগড়া তথ্যে বিভ্রান্ত বিনিয়োগকারী

Related Posts

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে
বিনোদন

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে
অর্থ ও বাণিজ্য

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয়

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Next Post
এনআরবিসি ব্যাংকের মনগড়া তথ্যে বিভ্রান্ত বিনিয়োগকারী

এনআরবিসি ব্যাংকের মনগড়া তথ্যে বিভ্রান্ত বিনিয়োগকারী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET