শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পদ ছাড়ার আভাস ঢাবি উপাচার্যের

Share Biz News Share Biz News
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬.১২:৫১ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শিক্ষা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পদ ছাড়ার আভাস ঢাবি উপাচার্যের
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’

নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয় যেকোনো বড় সিদ্ধান্ত ও কার্যাবলি জাতির সামনে উপস্থাপন করে। সেই ধারাবাহিকতায় তিনি উপস্থিত হয়েছেন। উপাচার্য পদের বিষয়ে তার পরিকল্পনা জানাতে এসেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, একটি ক্রান্তিকালীন সময়ে খুব বিশেষ ধরনের পরিস্থিতিতে ২০২৪ সালের আগস্টের শেষের দিকে তিনি দায়িত্ব নেন। খুবই আপৎকালীন একটি পরিস্থিতি ছিল তখন। বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল। একাডেমিক কর্মকাণ্ড বন্ধ ছিল। হলগুলো ভাসমান অবস্থায় ছিল। প্রশাসনিক কাঠামো অকেজো হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে সবাইকে সঙ্গে নিয়ে প্রথম কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা। এটিকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া।

নিয়াজ আহমেদ খান বলেন, প্রায় দেড় বছর পর সবাইকে সঙ্গে নিয়ে তারা (বিশ্ববিদ্যালয়) মোটামুটি একটি ভালো অবস্থানে আছেন। আপৎকালীন পরিস্থিতি, দুর্যোগ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এখনও অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে। যে আপৎকালীন ও বিশেষ পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়েছিলেন, সে আপৎকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে তারা উত্তরণ করতে পেরেছেন সবার সহযোগিতায়, অংশীজনদের ভালোবাসায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘সুতরাং আমি এখন মনে করছি, এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’

উপাচার্য উল্লেখ করেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সেজন্য তাকে যদি সরকার মনে করে, অংশীজনেরা যদি মনে করেন যে আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, তিনি সেটি বিবেচনা করতে রাজি আছেন বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে।

দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টির সত্যতা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেয়ার বিজকে বলেন, ঘটনা সত্য। এর বেশি এই মুহূর্তে আর কিছু বলতে চাচ্ছি না।

উল্লেখ্য, ইতোমধ্যে অনেক গণমাধ্যমে বলা হয়েছে তিনি পদত্যাগ করেছেন। ঘটনাটি সত্য নয়। তিনি এখনও পদত্যাগ করেননি, পদ থেকে সরে যাওয়ার আভাস দিয়েছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে

Next Post

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত
জাতীয়

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেনে গতি, প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা

Next Post

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET