শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মসজিদের রাস্তা নিয়ে এলাকাবাসীর পুনঃতদন্ত দাবি

ভূমি অফিসের ‘প্রতিবেদনে’ ন্যায়বিচার বাধাগ্রস্ত

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫.৪:১২ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভূমি অফিসের ‘প্রতিবেদনে’ ন্যায়বিচার বাধাগ্রস্ত
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর সদর উপজেলার সালনা ইউনিয়নে মসজিদ ও স্থানীয় ২০ থেকে ২৫টি বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে দায়ের করা একটি মামলায় ভূমি অফিসের সরেজমিন তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, ভূমি অফিস আদালতে যে প্রতিবেদন দাখিল করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া, যা ন্যায়বিচার পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পি-মোকদ্দমা নং-৯৭৮/২০২৫-এর বাদী আহমদ আলী শেয়ার বিজকে বলেন, আমি ন্যায়বিচারের স্বার্থে আদালতে মামলা করেছি। আমাদের এলাকায় ২০ থেকে ২৫টি বাড়ি ও মসজিদের জন্য যে রাস্তাটি প্রয়োজন, সেটি হলে এলাকাবাসীর চলাচল ও নামাজে যাতায়াত অনেক সহজ হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সবাই এই রাস্তার পক্ষে। মানুষের চলাচলের স্বার্থেই আমি মামলা করেছি।

তিনি বলেন, আদালত থেকে এসিল্যান্ড অফিসের মাধ্যমে ভূমি অফিসকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ভূমি অফিস যে প্রতিবেদন দিয়েছে, সেখানে বলা হয়েছে আমি নাকি আপোস করেছি। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা।

বাদীর অভিযোগ, প্রকৃত ঘটনা যাচাই না করেই একতরফা ও ভুল তথ্য দিয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। ভূমি উপসহকারী কর্মকর্তা চান মিয়ার দেওয়া মিথ্যা প্রতিবেদন দেওয়ায় ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ। এ ব্যাপারে তদন্তপূর্বক ভূমি উপসহকারী কর্মকর্তা চানমিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তার দাবি, ন্যায়বিচার নিশ্চিতে গাজীপুর সদর এসিল্যান্ড অফিস থেকে পুনরায় নিরপেক্ষভাবে সরেজমিন তদন্ত করা দরকার।

এদিকে সালনা ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা চানমিয়ার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একইভাবে এ বিষয়ে বক্তব্য জানার জন্য গাজীপুর সদর এসিল্যান্ড অফিসে গেলে এসিল্যান্ড জরুরি মিটিংয়ে থাকায় তার মন্তব্য নেওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা মাহফুজ আহমেদ বলেন, ভূমি অফিসের কেউ সরেজমিনে এসে আমাদের সঙ্গে কথা বলেনি। আমাদের না জানিয়ে, বাদীর কোনো সম্মতি ছাড়াই কীভাবে আপোস দেখানো হলো, তা আমরা বুঝতে পারছি না। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, এই রাস্তা হলে পুরো এলাকার মানুষ ও মসজিদে নামাজ পড়তে যাতায়াতকারী মুসল্লিদের অনেক সুবিধা হতো। কিন্তু ভুল প্রতিবেদনের কারণে সেই সুযোগ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের অভিমত, ভূমি সংক্রান্ত মামলায় সরেজমিন তদন্ত প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। সেখানে যদি ভুল, পক্ষপাতমূলক বা অসত্য তথ্য অন্তর্ভুক্ত হয়, তবে তা সরাসরি আদালতের ন্যায়বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

এলাকাবাসী ও বাদীপক্ষ এখন জোর দাবি জানাচ্ছেন, বিষয়টি পুনরায় যাচাই করে গাজীপুর সদর এসিল্যান্ড অফিস থেকে নিরপেক্ষ ও স্বচ্ছ সরেজমিন তদন্ত পরিচালনা করা হোক, যাতে প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডিগ্রি শুধু চাকরির জন্য নয় : সমাবর্তন অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা

Next Post

বিএনপি কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

Related Posts

সমীর মজুমদার: কৃষক-শ্রমিকের জীবন ক্যানভাসে তুলে ধরা এক বিপ্লবী শিল্পী
দিনের খবর

সমীর মজুমদার: কৃষক-শ্রমিকের জীবন ক্যানভাসে তুলে ধরা এক বিপ্লবী শিল্পী

পার্বত্যমন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা কাপ্তাইয়ের জহির
সারা বাংলা

পার্বত্যমন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা কাপ্তাইয়ের জহির

মজুত ও আমদানি পর্যাপ্ত তবু বাড়ছে চালের দাম
অর্থ ও বাণিজ্য

মজুত ও আমদানি পর্যাপ্ত তবু বাড়ছে চালের দাম

Next Post
বিএনপি কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

বিএনপি কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET