শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মাইজভাণ্ডারের ওরশে ভক্তের ঢল, আজ আখেরি মোনাজাত

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬.৫:২০ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মাইজভাণ্ডারের ওরশে ভক্তের ঢল, আজ আখেরি মোনাজাত
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আলমগীর হোসেন, হাটহাজারী-ফটিকছড়ি : মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর ঐতিহাসিক ১২০তম ওরস শরীফের মূল আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার থেকে মহাসমারোহে শুরু হয়েছে। আধ্যাত্মিক এই মিলনমেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে লাখো ভক্ত-আশেকানের পদচারণায় মুখর হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ।

ওরসের প্রধান দিবস আজ শনিবার (২৪ জানুয়ারি)। দিবাগত রাত ১২টা ১ মিনিটে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত পরিচালনা করবেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

ওরস শরীফ উপলক্ষে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত দরবার শরীফে সমবেত হয়েছেন।

ওরস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং মাইজভাণ্ডার ওরস শরীফ সুপারভিশন কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এবং ভিডিও চিত্র ধারণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আগত মেহমানদের সুবিধার্থে নির্দিষ্ট গাড়ি পার্কিং, আবাসন ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ ডাক্তার ও প্রয়োজনীয় ওষুধসহ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় প্রতিদিন পবিত্র খতমে কোরআন, গাউছুল আজম মাইজভাণ্ডারীর জীবন ও কর্ম, এবং তাসাউফ ভিত্তিক আলোচনা ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় বিজয়ীদের নির্বাচিত ছবি নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

একে

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

Next Post

গাজীপুরে জিয়া পরিষদের নির্বাচনী গণসংযোগ

Related Posts

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স
সারা বাংলা

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

হম্মদপুরে মাদকবিরোধী অভিযানে এক যুবকের মৃত্যু : হত্যার অভিযোগ
সারা বাংলা

হম্মদপুরে মাদকবিরোধী অভিযানে এক যুবকের মৃত্যু : হত্যার অভিযোগ

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫ শতাংশ
সারা বাংলা

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫ শতাংশ

Next Post
গাজীপুরে জিয়া পরিষদের নির্বাচনী গণসংযোগ

গাজীপুরে জিয়া পরিষদের নির্বাচনী গণসংযোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET