রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

Share Biz News Share Biz News
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬.১:২১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: আইএমএফ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইএমএফের সঙ্গে দেন-দরবার চলমান রয়েছে। তবে কয়েকটি বিষয়ে এখনো সমাধান হয়নি। আগামী দুই সপ্তাহে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। আইএমএফের ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ নেই। বিষয়টি এমন না যে আলোচনা আজকে শেষ, সামনে আরও আলোচনা হবে। সবাইকে বুঝতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আইএমএফ।
গতকাল শনিবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফের চলমান বসন্তকালীন বৈঠকে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
কম রাজস্ব আহরণ ও ব্যাংক খাতের সংস্কারের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের কিস্তি না করে দিয়েছে। এমন একটা সংবাদের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, যিনি এমন সংবাদ লিখেছেন, তাকে এর উত্তর দিতে হবে। আমার এমন বিষয়ে কিছু জানা নেই।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি চলছে। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে সাড়ে তিন বিলিয়ন ডলারের কিছু বেশি পরিমাণ অর্থ পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা কিস্তির অর্থ ছাড়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে।
ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় এই ঋণের অর্থছাড় নিশ্চিতের চেষ্টা ছিল অর্থমন্ত্রী আমির খসরুমাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের। ১৩ এপ্রিল শুরু হওয়া বৈঠকের পঞ্চম দিনে, আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকেও গুরুত্বের সঙ্গে আলোচনা হয় ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি।
এবারের বসন্তকালীন বৈঠকের আলোচনাগুলোয় বাংলাদেশকে বিভিন্ন খাতে সংস্কার এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে আইএমএফ।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নেবে বাংলাদেশ।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অপর এক প্রশ্নের জবাবে বলেন, আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজ নিয়ে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে, যা আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে অনেকগুলো বিষয় সফলভাবে সমাধান করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

Next Post

সরকার উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বদ্ধপরিকর

Related Posts

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

আগামী ১৯ ফেব্রুয়ারি রিহ্যাবে সব পদে সরাসরি ভোট
অর্থ ও বাণিজ্য

রিহ্যাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

Next Post
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকার উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বদ্ধপরিকর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET