রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্মার্ট ও গ্লোবাল ফ্রিজিং সল্যুশনে ওয়ালটনের নতুন অধ্যায়

আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

Share Biz News Share Biz News
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬.১২:৪১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্র্যান্ড ওয়ালটন। ফ্রিজের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজার।
আধুনিক জীবনযাপন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন ডিজাইন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সবকিছুর সমন্বয়ে ফ্রিজের এই নতুন লাইনআপ সাজিয়েছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন।
গতকাল শনিবার বিকালে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত ‘ওয়ালটন মেগা লঞ্চ’ শীর্ষক অনুষ্ঠানে এসব নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার আনুষ্ঠানিকভাবে উšে§াচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম, চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তাহসিনুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ভারতে ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররাও অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক বলেন, স্থানীয় বাজারে একক আধিপত্য বজায় রাখার পাশাপাশি ওয়ালটন ইতোমধ্যে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে। আমাদের স্বপ্নÑবিশ্বের ১০০টিরও বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডে প্রতিষ্ঠিত করা। এই স্বপ্ন পূরণের যাত্রাকে আরো বেগবান করার লক্ষ্যেই আন্তর্জাতিক বাজারে একসঙ্গে নতুন ১৫টি মডেলের ফ্রিজ উšে§াচন করা হলো। এর মধ্য দিয়ে স্মার্ট ও গ্লোবাল ফ্রিজিং সল্যুশনে ওয়ালটন এক নতুন অধ্যায়ের সূচনা করল। ফ্রিজের এই নতুন লাইনআপ আর্ন্তজাতিক বাজারে ওয়ালটন ব্র্যান্ডকে আরো সুসংসহত করার পাশাপাশি বাজার সম্প্রসারণের গতি ত্বরান্বিত করবে বলে আশাবাদী।
অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজের উদ্ভাবনী প্রযুক্তি, ফিচারসহ অন্যান্য বিশেষ দিক তুলে ধরেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ওয়ালটন ফ্রিজের আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী। তিনি জানান, মেগা লঞ্চ লাইনআপের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে সাইড-বাই-সাইড ৬২৯ লিটারের ৩২ ইঞ্চি ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লেসমৃদ্ধ স্মার্ট ফ্রিজ। এটি আধুনিক পরিবারের জন্য শুধু একটি রেফ্রিজারেটর নয়; বরং একটি স্মার্ট লাইফস্টাইল ডিভাইস। ফ্রিজটির মাল্টিমিডিয়া হাব থেকে ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব ব্যবহার, অনলাইন শপিং এবং স্মার্ট ফিচার ব্যবহার করা যাবে। এতে রয়েছে ম্যাজিক মিরর টেকনোলজি, এআই ডক্টর, টার্বো কুলিং এবং এইট-ইন-ওয়ান কনভার্টিবল মোড। এছাড়া এই ফ্রিজ বিদ্যুৎসাশ্রয়ী এমএসও প্লাস ইনভার্টার প্রযুক্তি ও পৃথক কুলিং কন্ট্রোলের মাধ্যমে খাবার দীর্ঘসময় সতেজ রাখতে সক্ষম। আধুনিক রান্নাঘর ও স্মার্ট হোম লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মডেলটি তৈরি করা হয়েছে।
এছাড়া নতুন লাইনআপে রয়েছে ৬১৯ লিটারের নতুন ডিজাইনের আরও দুটি সাইড-বাই-সাইড ফ্রিজ। এই মডেলে ওয়াটার ডিসপেনসার সুবিধাসহ অ্যাকুয়া ফাউন্টেন, ডুয়াল কন্ট্রোল সিস্টেম, সুপার ফ্রিজিং, হলিডে মোড এবং এমএসও প্লাস ইনভার্টার প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনকে আরও সহজ ও আরামদায়ক করবে।
বিশ্বব্যাপী এনার্জিসাশ্রয়ী ও টেকসই প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে ওয়ালটন উšে§াচন করেছে সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার। চার বাস্কেটযুক্ত ২৫৫ লিটার চেস্ট ফ্রিজারে রয়েছে ১৬০ ঘণ্টা পর্যন্ত কুলিং রিটেনশন, বড় স্টোরেজ ক্যাপাসিটি, ইনসাইড ক্যাবিনেট লাইট, ফুড-গ্রেড অ্যালুমিনিয়াম ক্যাবিনেট এবং ফোরডি কুলিং সিস্টেম।
মেগা লঞ্চ লাইনআপের নন-ফ্রস্ট সেগমেন্টে ৫১৫ লিটারের নতুন মডেলের রেফ্রিজারেটরে রয়েছে এমএসও প্লাস ইনভার্টার টেকনোলজি, ডেডিকেটেড চিলার রুম, সুপার ফ্রিজিং, ইকো মোড, রিয়েল-টাইম টেম্পেরেচার স্মার্ট কন্ট্রোল সিস্টেম। ফলে দ্রুত কুলিং, স্থিতিশীল তাপমাত্রা ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত হবে।
নতুন লাইনআপে টপ মাউন্ট ক্যাটাগরিতেও নতুন ডিজাইন, ৫-স্টার এনার্জি রেটিং, অ্যারো সিন্ক টেকনোলজি, ডিইসিএস কুলিং এবং ইন্টেলিজেন্ট ইনভার্টারসহ একাধিক মডেল আনা হয়েছে।
আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে ওয়ালটনের নতুন ফ্রিজ লাইনআপে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য ৫০ ও ৯৩ লিটারের মিনিবার ফ্রিজ যুক্ত করা হয়েছে। এছাড়া রয়েছে ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, যা নেপাল ও ভারতের বাজারের চাহিদা বিবেচনায় ডিজাইন ও তৈরি করা হয়েছে। এসব মডেলে রয়েছে টেম্পারড গ্লাস ডোর, সেমি-অটোমেটিক ডিফ্রস্ট এবং বড় সাইজের ভেজিটেবল বক্স।
কমার্শিয়াল সেগমেন্টের জন্য উšে§াচন করা হয়েছে ৭২০ লিটারের ডাবল ডোর বেভারেজ কুলার, ১০০ লিটারের সিঙ্গেল ডোর বেভারেজ কুলার এবং কার্ভড ও সøাইডিং ডোরযুক্ত আইসক্রিম ফ্রিজার। এগুলো রিটেইল শপ, রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে ও ফুড সার্ভিস খাতের জন্য উপযোগী। দেশের বাজারে ওয়ালটনের নতুন মডেলের এসব ফ্রিজ ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে। বিজ্ঞপ্তি

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী

Next Post

নতুন সভাপতি আহসান, ফের মহাসচিব মহিদুল

Related Posts

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থ ও বাণিজ্য

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ
অর্থ ও বাণিজ্য

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ

Next Post
নতুন সভাপতি আহসান, ফের মহাসচিব মহিদুল

নতুন সভাপতি আহসান, ফের মহাসচিব মহিদুল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিজিএমইএর আয়োজনে জমকালো গলফ টুর্নামেন্ট

বিজিএমইএর আয়োজনে জমকালো গলফ টুর্নামেন্ট

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ

ওয়াশিংটনে প্রেস ডিনারে গুলির ঘটনা, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে

ওয়াশিংটনে প্রেস ডিনারে গুলির ঘটনা, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET