শুক্রবার, ১৫ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত রাখবে পাকিস্তান

Share Biz News Share Biz News
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫.১:৪৮ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং ও বাণিজ্যিক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান। গত শুক্রবার এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি। খবর-জিও নিউজ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আফগান সীমান্ত ক্রসিং এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য বন্ধই থাকবে। পাকিস্তানিদের জীবনের দাম বাণিজ্যের থেকে অনেক বেশি।’

পাকিস্তানের তালেবানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার মদত দিচ্ছেÑ এমন অভিযোগ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় আফগানিস্তানের বিমানবাহিনী। এতে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

এই হামলাকে ‘দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত’ উল্লেখ করে ১১ অক্টোবর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী। পাকিস্তানের সেনবাহিনীও অবশ্য প্রস্তুত হয়েছিল। ট্যাংক, গোলাবারুদ, ভারী ও হালকা সমরাস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার নিয়ে আফগান বাহিনীর সঙ্গে সংঘাতে নামে পাক বাহিনী।

টানা চার দিন চলা এ সংঘাতে আফগান বাহিনীর ২ শতাধিক এবং পাক বাহিনীর ২৩ জন সেনা নিহত হয়েছেন। পরে ১৫ অক্টোবর প্রথমে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে দুই পক্ষ। তারপর ১৭ তারিখ কাতারের রাজধানী দোহায় সংলাপে বসেন পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিরা। সেই সংলাপে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সঙ্গে কয়েকটি সীমন্ত ক্রসিং আছে, তবে বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিং হলো তোরখাম। স্বাভাবিক সময়ে প্রতিদিন এই সীমন্ত দিয়ে তাজা ফল, শাক-সবচি, খনিজ পদার্থ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস এবং দুধ ও দুগ্ধজাত পণ্যবাহী শত শত ট্রাক দুই দেশে প্রবেশ করে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রতি বছর ২৩০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য হয়।

এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, বর্তমানে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের দু’পাশে দাঁড়িয়ে আছে ৫ হাজারেরও বেশি ট্রাক। ক্রসিং খোলার অপেক্ষায় আছেন এই ট্রাকচালকরা।

এদিকে, সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় দু’দেশেই বাড়ছে ভোগ্যপণ্যের দাম। জিও নিউজের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে পাকিস্তানে টমেটোর দাম বেড়েছে পাঁচগুণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ রুপিতে।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিংগুলো বাণিজ্য ও যাতায়াতের জন্য বন্ধ থাকায় ইসলামাবাদসহ সারা দেশের বাসিন্দারা টমেটোর আকাশছোঁয়া দাম নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের জেরে চলতি মাসের প্রথম দিকে পাকিস্তান উত্তর-পশ্চিমের তোরখাম এবং দক্ষিণ-পশ্চিমের চামান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়।

ঐতিহ্যগতভাবে, স্থানীয় উৎপাদনে ঘাটতি দেখা দিলে পাকিস্তান এই দুটি সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে টমেটো ও অন্যান্য পচনশীল পণ্য আমদানি করে।

ইসলামাবাদের জি-৯ সবজি বাজারের ক্রেতা শান মসিহ্? হতাশা প্রকাশ করে আরব নিউজকে বলেন, এগুলো (টমেটো) খুব ব্যয়বহুল হয়ে উঠেছে। আমরা বুঝতে পারছি না। যেহেতু সব খাবারেই এটা প্রয়োজন, আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন।

ইসলামাবাদের ফল ও সবজি বিক্রেতা মোহাম্মদ ইমরান জানান, জোগানের অভাব কী করে দেখা দিল। তিনি বলেন, আজকের দর ৪০০ রুপি। সীমান্ত বন্ধ থাকায় আফগানিস্তান থেকে সরবরাহ বন্ধ। এখন ইরান, সিন্ধু ও কোয়েটা থেকে আসছে। চাহিদা কমেনি।  লোকেরা আগের মতোই কিনছেন। কিন্তু জোগান অনেক কম।

অন্য ক্রেতা নুসরাত জাহান বলেন, তিনি সবেমাত্র এক কেজি টমেটো ৪০০ রুপিতে কিনেছেন, যা কয়েদিন আগে আরও কম দামে বিক্রি হতো।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশা করছে, শিগগিরই দাম স্বাভাবিক হবে। ইসলামাবাদের মার্কেট কমিটির চেয়ারম্যান সাজিদ আব্বাসি বলেন, বিকল্প সরবরাহ রুট শক্তিশালী করা হচ্ছে এবং আশা করা হচ্ছে শিগগিরই দাম স্বাভাবিক হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাতিসংঘ গাজায় ‘কাজ বন্ধ করে দিয়েছে’: ব্রাজিল

Next Post

মানসিক চাপ কাটাতে অন্তর্ব্যক্তিক যোগাযোগের ভূমিকা

Related Posts

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’
দিনের খবর

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
দিনের খবর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

Next Post

মানসিক চাপ কাটাতে অন্তর্ব্যক্তিক যোগাযোগের ভূমিকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET