বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নিরীক্ষা প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ

আর্থিক প্রতিবেদনে কারসাজি করেছে প্যারামাউন্ট টেক্সটাইল

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৯ জুলাই ২০২৫.১২:০৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আর্থিক প্রতিবেদনে কারসাজি করেছে প্যারামাউন্ট টেক্সটাইল
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

মো. রাহাতুল ইসলাম : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির চলতি হিসাববছরের ৯ মাসের আর্থিক বিবরণীতে কারসাজি হয়েছে বলে মনে করছে নিরীক্ষা প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়কে কেন্দ্র করে প্রস্তুত করা এই বিশেষ আর্কি বিবরণীতে নিরীক্ষকের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নিরীক্ষক প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইলের আর্থিক বিবরণীতে ‘গুরুত্বের বিষয়ে আলোকপাত’ শীর্ষক একটি অনুচ্ছেদ সংযোজন করেছে। নিরীক্ষক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির আর্থিক বিবরণীতে প্রতিবেদনকাল এবং হিসাব পদ্ধতির ভিত্তি ব্যাখ্যা করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, চলতি হিসাববছরের ৯ মাসের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়েছে প্রেফারেন্স শেয়ার ও জিরো কুপন বন্ড ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থার চাহিদা পূরণের উদ্দেশ্যে। এ কারণে এ ধরনের একটি নির্দিষ্ট সময়কালকে ভিত্তি করে প্রস্তুত আর্থিক বিবরণী সাধারণ বিনিয়োগকারী বা অন্যান্য ব্যবহারকারীর জন্য সর্বজনীন বা প্রথাগত আর্থিক বিবরণীর মতো উপযোগী নাও হতে পারে।

নিরীক্ষক প্রতিষ্ঠান সাফ জানিয়েছে, এ বিষয়ে তাদের মতামতের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ তারা আর্থিক বিবরণীর সঠিকতা ও নিরীক্ষা মান বজায় থাকার বিষয়ে নিশ্চিত ছিল।

প্যারামাউন্ট টেক্সটাইলের এই বিশেষ আর্থিক বিবরণী ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ৯ মাসের হিসাবকালকে অন্তর্ভুক্ত করেছে। এই ৯ মাসের আর্কি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক বিবরণীর সঙ্গে একই হিসাবনীতি ও আর্থিক রীতি অনুসরণ করে। এতে পূর্ববর্তী হিসাববছরের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তুলনামূলক তথ্য হিসেবে ব্যবহƒত হয়েছে ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া বার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরণীর উপাত্ত, যেটি নিরীক্ষা করেছিল জি. কিবরিয়া অ্যান্ড কো. (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস)। প্রতিষ্ঠানটি সে সময় একটি মতামত প্রকাশ করেছিল এবং তা প্রকাশের তারিখ ছিল ২০২৪ সালের ৬ নভেম্বর।

তবে ৯ মাসের আর্থিক বিবরণীতে যে তুলনামূলক উপাত্ত উপস্থাপন করা হয়েছে, তা আলাদাভাবে নিরীক্ষা বা পর্যালোচনা করা হয়নি। বরং তা পূর্ববর্তী নিরীক্ষিত আর্থিক বিবরণী থেকে পদ্ধতিগত বিশ্লেষণ ও পুনঃসংকলনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তথ্যগত নির্ভরযোগ্যতা বজায় রাখা হলেও এটি পুরোপুরি নতুন নিরীক্ষার মধ্য দিয়ে যায়নি বলে উল্লেখ রয়েছে নিরীক্ষা প্রতিবেদনে।

এদিকে প্যারামাউন্ট টেক্সটাইলের এই আর্থিক প্রতিবেদন মূলত কোম্পানির নির্দিষ্ট আর্থিক কাঠামো পুনর্বিন্যাস ও মূলধন সংগ্রহের কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রেফারেন্স শেয়ার ও জিরো কুপন বন্ড ইস্যু পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এমন সময়কাল নির্ধারণ করে বিশেষ বিবরণী প্রস্তুত করা হয়েছে।

এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত, যেখানে কোম্পানির মূলধন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার দিকে ইঙ্গিত রয়েছে। তবে একই সঙ্গে বিশেষ বিবরণীর উপযোগিতা সীমিত থাকতে পারে, যা নিরীক্ষকের মন্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে।

এ বিষয়ে প্যারামাউন্ট টেক্সটাইলের কোম্পানি সচিব মো. রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে এক দিন সময় দিন। আমি বিস্তারিত তথ্য জেনে তারপর আপনাকে জানাচ্ছি।’ পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনকল রিসিভ করেননি এবং ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেননি।

এদিকে ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ’এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৫০০ কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে তারে পরিসধিত মূলধন ১৭৯ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪৪৬ কোটি ১৫ লাখ টাকা এবং মোট শেয়ারসংখ্যা ১৭ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮৮৬টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬০ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৪৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে চার দশমিক ৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি সবশেষ ২০২৪ সালে বিনিয়োগকারীরে জন্য পাঁচ শতাংশ নগ লভ্যাংশ ঘোষণা করে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সভাপতি সবুর খান সম্পাদক ইশতিয়াক

Next Post

কিছুটা স্বস্তি চাল-ডালে, মাছ-মাংসের দামে ঊর্ধ্বগতি

Related Posts

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে
অর্থ ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের
জাতীয়

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

Next Post
কিছুটা স্বস্তি চাল-ডালে, মাছ-মাংসের দামে ঊর্ধ্বগতি

কিছুটা স্বস্তি চাল-ডালে, মাছ-মাংসের দামে ঊর্ধ্বগতি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET