নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৫১তম সভা আজ রোববার (২৫ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও সুদৃঢ় করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএসহ সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তারা।
সভায় ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রিন্ট করুন











Discussion about this post