শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

১২ ঘণ্টা পর উদ্ধার

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক

Share Biz News Share Biz News
শনিবার, ৪ অক্টোবর ২০২৫.১:১০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইসলামী ব্যাংকের দক্ষতা  মূল্যায়ন পরীক্ষা বয়কট
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক হওয়ার ১২ ঘণ্টা নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ব্যাংকটি। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে পেজটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ। বিকাল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়। এর আগে গতকাল গতকাল ভোরে ব্যাংকের নামে চালু থাকা ভেরিফায়েড পেজে হ্যাকারদের একটি বার্তা দেখা যায়। এতে ব্যাংকের ডিজিটাল অবকাঠামোতে আরও বড় ধরনের সাইবার আক্রমণ চালানো হবে বলে হুমকি দেয়া হয়।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বলেন, ‘আজ ভোরে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছিল। দিনভর আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি। অবশেষে বিকাল ৪টার দিকে আমরা নিয়ন্ত্রণ ফিরে পাই। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।’

গতকাল ভোরে হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে এবং একটি পোস্টে দাবি করে, ব্যাংকের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছে। ওই পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালেরও দাবি জানানো হয়। যদিও কিছু সময় পরেই পোস্টটি মুছে ফেলা হয়।

ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রগুলো জানায়, সম্প্র্রতি ইসলামী ব্যাংক বড় পরিসরে ছাঁটাই কার্যক্রম শুরু করেছে। চার শতাধিক কর্মকর্তা সরাসরি বরখাস্ত হয়েছেন। আবার অনেক কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। তাছাড়া বিশেষ মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেয়ায় ৪ হাজার ৯৫৩ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে ব্যাংক নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে। এ ধরনের পরিস্থিতির মধ্যেই ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনাকে অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করছেন।

তবে সর্বশেষ ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ফেসবুক পেজটি এখন সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং জনআস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অনির্দিষ্টকালের অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা

Next Post

পূর্বাচল ৩০০ ফিটে ১০ অক্টোবর চালু ‘কৃষকের বাজার’

Related Posts

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত
জাতীয়

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

Next Post

পূর্বাচল ৩০০ ফিটে ১০ অক্টোবর চালু ‘কৃষকের বাজার’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET