দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু করেছে। ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা সহজ করতে এবং বছরজুড়েই ক্রেতাদের জন্য সেবার মান বৃদ্ধিতে ইএমআই সুবিধাসহ এই ডিজিটাল উদ্যোগগুলো চালু করেছে এপেক্স। নতুন এ সেবার ফলে ক্রেতাদের এখন আর ডেলিভারির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না, আবার দিতে হবে না বাড়তি কোনো ডেলিভারি ফি। ক্রেতারা সহজেই এপেক্সফোরইউ ওয়েবসাইট থেকে তাদের পছন্দের জুতা নির্বাচন করে অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন এবং নিজেদের সুবিধামতো যেকোনো সময়ে নিকটবর্তী এপেক্স শো-রুম থেকে তা সংগ্রহ করতে পারবেন। এই সেবার মাধ্যমে ক্রেতা ঘরে বসেই জানতে পারবেন যে তার পছন্দের জুতা স্টকে আছে কি না। পাশাপাশি কীভাবে ও কখন পণ্য সংগ্রহ করবেন তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রেতাদের ওপর; একইসঙ্গে থাকছে না ডেলিভারির জন্যও দীর্ঘ অপেক্ষা। বিজ্ঞপ্তি
প্রিন্ট করুন











Discussion about this post