শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

এখনো আলমাছের ইশারায় রাজশাহী দপ্তর

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ৪ অক্টোবর ২০২৫.১:২৭ অপরাহ্ণ
বিভাগ - জাতীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
এখনো আলমাছের ইশারায় রাজশাহী দপ্তর
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি রাজশাহী : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক দপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জি ও সহকারী পরিচালক (কলেজ) আলমাছ উদ্দিন ঘুস বাণিজ্যের আখড়া গড়ে তোলেন। এ বছরের ৮ জানুয়ারি তদন্তের নির্দেশ দেয়া হয়। রাজশাহী কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর যহুর আলীকে তদন্ত কমিটির প্রধান করা হয়। ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হলেও ১০ মাসেও তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেনি। অনিয়ম-দুর্নীতিতে জড়িতরা বহাল তবিয়তে রয়েছেন। এখনো আলমাছের ইশারায় চলছে রাজশাহী আঞ্চলিক দপ্তর।

এদিকে, মাউশির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক আসাদুজ্জামান এবং সহকারী পরিচালক (কলেজ) আলমাছ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চার মাসেও শেষ হয়নি। অভিযোগ পেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নিতে মাউশির মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। ২৫ মে এ নির্দেশ দেয়া হয়। ১৫ জুন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেন মাউশির ডিজি। মাউশির দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের কোনো প্রতিবেদন জমা হয়নি।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দাপট দেখিয়ে মাউশির তৎকালীন পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জি ও সহকারী পরিচালক (কলেজ) আলমাছ উদ্দিন ঘুস বাণিজ্যের আখড়া গড়ে তোলেন। এমপিওভুক্ত করতে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে তারা ঘুস আদায় করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর বিশ্বজিৎকে মাউশি থেকে সরিয়ে দেয়া হয়। কিন্তু নতুন দায়িত্ব পেয়ে পরিচালক প্রফেসর আসাদুজ্জামানও ওই সিন্ডিকেটের অংশ হয়ে পড়েন। ভুক্তভোগীরা তার বিরুদ্ধেও ঘুস বাণিজ্যের অভিযোগ করেছেন।

সহকারী পরিচালক আলমাছ উদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী কলেজ শিক্ষকসহ সংশ্লিষ্টরা মাউশিতে লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে যোগদানের পর থেকে আলমাছ উদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন। ডিগ্রি পর্যায়ের শিক্ষকদের তালিকা তৈরি করার সময় ঘুসের বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে বহু নাম এমপিওভুক্ত করা হয়। কাউকে দেয়া হয় ইনক্রিমেন্ট অথবা পদোন্নতি। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আলমাছ উদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। এটা প্রমাণের জন্য অভিযোগপত্রের সঙ্গে একটি স্ক্রিনশটও দাখিল করা হয়। এখনো নিজের জায়গাতেই আলমাছ আছেন। অভিযোগ-সাবেক পরিচালককে হাত করে যেমন কার্যহাসিল করতেন তেমনি বর্তমান পরিচালককেও হাত করেছেন আলমাছ। আলমাছের ইশারাতেই চলছে রাজশাহী আঞ্চলিক দপ্তর। এর আগে শিক্ষকদের ফাইল আটকে ঘুস আদায়কারী উপ-পরিচালক আলমগীর হোসেনকে বদলি করা হয়। তদন্তের নির্দেশ আসে তার বিরুদ্ধেও। কিন্তু এখনো পর্যন্ত কারো বিরুদ্ধেই কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এ বিষয়ে দুই তদন্ত কমিটির প্রধান রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জহুর আলী জানান, তদন্তে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু কমিটির বাকি সদস্যরা প্রতিবেদন প্রস্তুত করে তার কাছে পাঠাননি। ফলে তিনি তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি। তবে শিগগিরই প্রতিবেদন দিতে পারবেন বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, দুটি তদন্ত কমিটির কাজ করতে গিয়ে কিছু সময় বেশি গেছে। তদন্ত কমিটির সদস্য মাউশি ঢাকার উপ-পরিচালক শহিদুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন তৈরি হয়ে গেছে। খুব দ্রুততম সময়েই আমরা এটি জমা দিতে পারবো। কিছু কারিগরি প্রয়োজনে কিছুটা বেশি সময় লেগেছে।

তদন্ত কমিটির অপর সদস্য মাউশি ঢাকার সহকারী পরিচালক সফিউল বাসার বলেন, তদন্ত কার্যক্রম কী অবস্থায় আছে, তা আমার জানা নেই।

মাউশির সহকারী পরিচালক (কলেজ-২) ফজলুল হক মনি বলেন, একটি তদন্ত ১০ মাস হওয়ার আইনগত কোনো সুযোগ নেই। তদন্ত কমিটি তাদের কারণ উল্লেখ করে সময় বাড়াতে পারেন। তবে তারা কোনো সময় বাড়ানোর আবেদন করেননি। প্রতিবেদনও দেননি।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাড়ে তিন বছরেও ঋণ শোধ করেনি একমি পেস্টিসাইডস

Next Post

পালাউ প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান

Related Posts

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত
জাতীয়

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

ইআরএল উৎপাদন কমলেও সরবরাহে ধাক্কা নেই: জ্বালানি বিভাগ
অর্থ ও বাণিজ্য

ইআরএল উৎপাদন কমলেও সরবরাহে ধাক্কা নেই: জ্বালানি বিভাগ

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১৪২৮
জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১৪২৮

Next Post
পালাউ প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান

পালাউ প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET