ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টানা চারটি টেস্ট জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে তাদের ঘরের মাঠে দুটি, এবার নিজেদের ঘরের মাঠে বাকি দুটি- যাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টেও ৭৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। পঞ্চম দিনে এই জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়ে টাইগাররা। প্রথমবারের মতো টানা চারটি টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে।
দীর্ঘ পরিসরের ক্রিকেটে ধারাবাহিক শক্তিশালী দল হয়ে উঠতে এখনও বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
তার মতে, ‘এখনও অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে এবং সেগুলো ঠিকভাবে সমাধান করতে হবে। যখন আমরা ঘরের মাঠে ও বিদেশে নিয়মিত ভালো খেলতে পারবো, তখনই আমি বলবো এই দল আগের চেয়ে সত্যিকারের আরও ভালো হয়েছে।’
প্রিন্ট করুন








Discussion about this post