নিজস্ব প্রতিবেদক: এনআরবিসি ব্যাংকের সম্পূর্ণ শরীয়াহভিত্তিতে পরিচালিত ‘আল আমিন ইসলামিক ব্যাংকিং’ উইন্ডোর চালুর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, আল আমিন ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান আব্দুল গফুর রানা প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের শরীয়াহসম্মত ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ২০২০ সালের ২০ জানুয়ারি পৃথক ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়। বর্তমানে এনআরবিসি ব্যাংকের ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখা রয়েছে এবং ব্যাংকের সকল শাখা ও উপশাখার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, শরীয়াহ নীতিসমূহ সম্পূর্ণভাবে পরিপালনের মাধ্যমে আল আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর আওতায় গ্রাহকদের সব ধরনের ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। গ্রাহকদের সঙ্গে লাভ-ক্ষতি ভাগাভাগির ভিত্তিতে সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংকের সকল শাখা ও উপশাখায় আল আমিন ইসলামী ব্যাংকিং সেবা কার্যকর রয়েছে। ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে আমানত ও বিনিয়োগ কার্যক্রম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো বিনির্মাণের লক্ষ্যে ইসলামী ব্যাংকিং উইন্ডোর কার্যক্রম আরও বিস্তৃত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দোয়া মাহফিলে এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রিন্ট করুন











Discussion about this post