নিজস্ব প্রতিবেদক: সিটিজেনস ব্যাংক পিএলসির “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬” গত ১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান জনাব চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ব্যাংকের মুনাফা বৃদ্ধি ও মৌলিক আর্থিক সূচকগুলোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নীতিগত ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ব্যাংকের পরিচালক জনাব এস. এম. শফিকুল হক এবং স্বতন্ত্র পরিচালক জনাব এ কে এম শহীদুল হক উপস্থিত থেকে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক অগ্রগতি তুলে ধরেন। তিনি আমানত প্রবৃদ্ধি, মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স এবং মজবুত আর্থিক ভিত্তির পাশাপাশি বাহ্যিক প্রতিবন্ধকতা ও নতুন ব্যবসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি জানান, ২০২৫ সালে সিটিজেনস ব্যাংক উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। এ সময়ে ব্যাংকের পরিচালন মুনাফা ২১ শতাংশ বৃদ্ধি পায়। একই সঙ্গে আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া খেলাপি ঋণের হার (এনপিএল) মাত্র ০.২০ শতাংশে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে ব্যাংকটি।
ব্যবস্থাপনা পরিচালক ২০২৬ সালের জন্য ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনাও উপস্থাপন করেন। এতে ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম ত্বরান্বিতকরণ, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ও জনাব মোঃ আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
প্রিন্ট করুন











Discussion about this post