নিজস্ব প্রতিবেদক: এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর । ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলামের সভাপতিত্ব করেন।
সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ সশরীর ও অনলাইনে প্লাটফর্মে অংশ নেন।
প্রিন্ট করুন










Discussion about this post