রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আশা ইসরায়েলের প্রধানমন্ত্রীর

কয়েকদিনের মধ্যে জিম্মি মুক্তির ঘোষণা আসবে

Share Biz News Share Biz News
সোমবার, ৬ অক্টোবর ২০২৫.১২:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যেই গাজায় থাকা জিম্মিদের মুক্তির বিষয়টি ঘোষণা দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর বিবিসির।

টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, হামাস নিরস্ত্র হবে এবং গাজা বেসামরিকীকরণ হবে। এটা সহজ বা কঠিন হোক, এটা অর্জিত হবেই।

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় সম্মত হয়ে হামাস গত শুক্রবার বিবৃতি দেয়ার পর তিনি এমন মন্তব্য করেন। তবে হামাস যে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা চেয়েছে, তা নিয়ে তিনি কিছু বলেননি।

এদিকে আজ সোমবার থেকে যুদ্ধবিরতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মিসরে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন, তিনি চুক্তির বিষয়ে হামাসের বিলম্ব ‘সহ্য করবেন না’। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে সব শেষ হয়ে যাবে। দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

পরে তিনি আরেক পোস্টে জানিয়েছেন, ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের ২০-দফায় অবিলম্বে লড়াই বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়টি আছে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতির জন্য তারা একটি আদেশ জারি করেছে। এতে ইসরায়েলি সেনাদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।

এদিকে হামাস ট্রাম্পের প্রস্তাব (কমপক্ষে কিছু বিষয়) গ্রহণের জন্য চাপের মুখে পড়েছিল। তারা সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে এবং গাজা টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তরে সম্মতি জানিয়েছে।

তবে নিরস্ত্রীকরণের বিষয়ে তারা কিছু বলেনি। এটাই ছিল ইসরায়েলের অন্যতম প্রধান দাবি। গাজা ও ইসরায়েল— উভয় পক্ষই সতর্কভাবে আশাবাদ ব্যক্ত করেছে যে, চলমান উদ্যোগ শেষ পর্যন্ত একটি চুক্তিতে গড়াতে পারে।

যেসব বিষয়ে মতপার্থক্য আছে, তার মধ্যে আছে ট্রাম্পের ব্যক্তিগত সংশ্লিষ্টতার বিষয়টি। যুদ্ধ শেষ করেছেন এমন একজন হিসেবে তিনি স্মরণীয় ও পুরস্কৃত হতে চান।

তিনি প্রকাশ্যে হামাসকে আহবান জানাচ্ছেন, আরও সামরিক শক্তির হুমকি দিচ্ছেন এবং একই সঙ্গে ইসরায়েলের নেতৃত্বের সঙ্গে তার ক্রমবর্ধমান অস্বস্তিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা এখনও পরিষ্কার নয় যে ট্রাম্প-প্রভাব যথেষ্ট হবে কি না।

যেসব বাধা এখন দেখা যাচ্ছে, সেগুলো আগেও ছিল। হামাস সবসময় ইসরায়েলের সামরিক বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহার চেয়ে আসছে। একই সঙ্গে তারা ইসরায়েল আবার যুদ্ধ শুরু করবে না এমন নিশ্চয়তা চায়।

অন্যদিকে সন্দেহের বিষয়ও আছে। ইসরায়েলের ভেতরে ও বাইরে অনেকেই নেতানিয়াহুকে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ প্রলম্বিত করার দায় দিয়ে আসছেন।

তিনি অতি জাতীয়তাবাদী মন্ত্রীদের সমর্থন পাচ্ছেন। তারা হামাসকে পূর্ণ পরাজিত ছাড়া যুদ্ধ শেষ করলে জোট সরকার থেকে সরে যাওয়ার হুমকি দিচ্ছে, যা সরকারের পতন ঘটাতে পারে।

জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, জিম্মি মুক্তি ও যুদ্ধ অবসানে হামাসের সঙ্গে চুক্তির পক্ষে অধিকাংশ ইসরায়েলি। দেশটি গভীরভাবে বিভক্ত, যুদ্ধে ক্লান্ত ও বৈশ্বিকভাবে ক্রমে বিচ্ছিন্ন হচ্ছে।

এখন পরিস্থিতি একটি চুক্তির পক্ষে কিন্তু চুক্তি শেষ পর্যন্ত হবেই এর নিশ্চয়তা এখনও নেই। জিম্মিদের পরিবারগুলো আশা করছে তাদের প্রিয়জন পরিবারে ফিরে আসবে।

গাজার ফিলিস্তিনিদের মধ্যেই প্রস্তাবের প্রতিক্রিয়ায় আশা ও গভীর সন্দেহ দেখা গেছে। অনেকে ভয় পাচ্ছেন যে, হামাস একটি ফাঁদে পা দিতে যাচ্ছে। অন্যরা মনে করছেন, দুই বছরের সংঘাত শেষ করতে এটি একটি ঐতিহাসিক সুযোগ।

গাজার অধিবাসী ইব্রাহিম ফারেস বিবিসিকে বলেন, আশায় ভেসে যেওনা। আরও অনেক দফা আলোচনা হবে। খুঁটিনাটি বিষয়ের মধ্যেই শয়তানিটা থাকে।

অপরদিকে ইসরায়েলি আর্মি গাজায় হামলা অব্যাহত রেখেছে। শনিবারও গাজা শহরে তিনটি বিমান হামলা হয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় ২৪ জন মারা গেছে। সব মিলিয়ে মোট মারা গেছে ৬৭ হাজার ৭৪ জন।

যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় যেতে দিচ্ছে না ইসরায়েল। ফলে উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করা কঠিন।

তবে এই যুদ্ধে গাজার বেশির ভাগ মানুষ বারবার বাস্তুচ্যুত হয়েছে এবং ৯০ ভাগেরও বেশি মানুষের বাড়িঘরের ক্ষতি বা ধ্বংস হয়েছে।

ইসরায়েলের ভূখণ্ডে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নেয়ার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

Next Post

তিন মাসে পণ্য রপ্তানি ৫.৬৪ শতাংশ বেড়েছে

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ
আন্তর্জাতিক

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Next Post
চট্টগ্রাম বন্দরে বাড়তি শুল্ক কার্যকর ১৪ অক্টোবর

তিন মাসে পণ্য রপ্তানি ৫.৬৪ শতাংশ বেড়েছে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET