রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নৌ মন্ত্রণালয়ে সচিবকে ঘিরে বিতর্ক

কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভে ফুঁসছেন

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬.১:৪৭ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভে ফুঁসছেন
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন মন্ত্রণালয়ে দাপ্তরিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অসন্তোষের কেন্দ্রে উঠে এসেছে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে পদোন্নাতি পাওয়া সচিব ড. নূরুন্নাহার চৌধুরীর নাম। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, তার নেতৃত্বে দপ্তরে স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও ভীতি প্রদর্শনের সংস্কৃতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে নীতিনির্ধারণী ও দৈনন্দিন প্রশাসনিক কর্মকাøে।

অভিযোগকারীদের দাবি, দপ্তরে সামান্য ভুলত্রুটি বা মতভিন্নতার ক্ষেত্রেও কঠোর আচরণ, বদলি এবং চাকরি হারানোর হুমকি দেওয়া হচ্ছে। এতে কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের ভাষ্য, গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অযথা বিলম্ব হচ্ছে, যা মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে স্থবিরতা তৈরি করছে।

নূরুন্নাহারের অতীত পদোন্নতি নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাদের অভিযোগ, রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এরপর সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে নূরুন্নাহার সচিব পদে পদোন্নতি লাভ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

এ প্রসঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শায়লা ফারজানার নামও আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, তিনি একটি অনানুষ্ঠানিক কর্মকর্তা-গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, যা সরকারপন্থী অবস্থান জোরদারে সক্রিয় ছিল। সমালোচকদের দাবি, ওই গোষ্ঠীতে নির্দিষ্ট মতাদর্শের বাইরে থাকা কর্মকর্তাদের স্থান দেওয়া হতো না এবং সদস্যদের দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি হতো।

অভিযোগে আরও বলা হয়, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম-এর প্রভাববলয়ের বিষয়টিও প্রশাসনিক অঙ্গনে আলোচিত ছিল। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফয়জুল কবীর এবং আলী ইমাম মজুমদার-এর নাম উল্লেখ করে কিছু কর্মকর্তা দাবি করেছেন, তাদের হস্তক্ষেপে ১৭তম ব্যাচের কর্মকর্তা হয়েও ড. নূরুন্নাহার সচিব পদে উন্নীত হন। একই সময়ে তার স্বামী জিয়াউল হকও সচিব পদে পদোন্নতি পান এবং পৃথক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পান।

তবে প্রশাসনের একটি অংশ বলছে, সচিব পদে পদোন্নতি ও পদায়ন সরকারি বিধি-বিধান মেনেই সম্পন্ন হয় এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগ প্রায়ই ওঠে, যা সবসময় সত্য নাও হতে পারে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের ভেতরে চলমান এ অসন্তোষ নিরসনে কার্যকর তদন্ত ও স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন।  অন্যথায় প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা আরও প্রকট হতে পারে।

এসব অভিযোগের বিষয়ে জানতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার মুঠোফোন নম্বরে এসএমএস পাঠিয়েও অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সূচকে বড় উত্থান আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

Next Post

অর্থনীতিকে চাঙা করতেই কৃষিঋণ মওকুফ : তথ্যমন্ত্রী

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

Next Post

অর্থনীতিকে চাঙা করতেই কৃষিঋণ মওকুফ : তথ্যমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET