শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গত বছর ৩০ হাজার ৩৫১ কোটি টাকার সম্পদ ক্রোক দুদকের

Share Biz News Share Biz News
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬.১:২৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মশার উপদ্রবে অতিষ্ঠ যাত্রীরা, নেই কর্যকর পদক্ষেপ
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : আদালতের আদেশে ২০২৫ সালে দেশে-বিদেশে মোট ৩০ হাজার ৩৫১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোট ৩৭০টি আদালতের আদেশে এসব সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সম্পদ ব্যবস্থাপনা ইউনিট জানায়, ২০২৫ সালে আদালতের ২২১টি আদেশে দেশে ৬ হাজার ১৩৭ কোটি ২২ লাখ ৩৯ হাজার ৬৫৭ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং বিদেশে ৯৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ২৫ টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে। ক্রোককৃত স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৬ হাজার ৯৭৯ দশমিক ৪৩ একর জমি, ৯১টি বাড়ি, ৫৯টি ভবন, ১৯২টি ফ্ল্যাট, ৬০টি প্লট, ৪৫০টি গাড়ি, ১৪টি কমার্শিয়াল স্পেস, ১০টি দোকান, ২টি মার্কেট, ২টি জাহাজ এবং একটি শর্টগান। বিদেশে ২টি ফ্ল্যাট, ৮টি গাড়ি ও ২টি বাড়ি ক্রোক করা হয়েছে।

অন্যদিকে আদালতের ২৫৬টি আদেশে দেশে ২৩ হাজার ১৭২ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৪৯৬ টাকা এবং বিদেশে ৯৪৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৯১৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

অবরুদ্ধ সম্পদের মধ্যে রয়েছে দেশে ছয় হাজার ৮৪৭টি ব্যাংক হিসাব, ১০৭টি সঞ্চয়পত্র, ৬০ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৪৯৯৭টি শেয়ার, ৪০টি এফডিআর, ৫টি লকার, ৪২১টি কোম্পানির শেয়ার, ৩২১টি পে-অর্ডার, বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ, বিদেশি মুদ্রা (ডলার ও ইউরো) এবং স্বর্ণ।

২০২৫ সালে পূর্ববর্তী বছরের অনিষ্পন্ন ৭১৭টি অনুসন্ধানের সঙ্গে নতুন ৪০০টি যুক্ত হয়ে মোট ৯০৯টি অনুসন্ধান চলমান ছিল। এর মধ্যে ১৬৩টি অনুসন্ধান সম্পন্ন হয় এবং ৪৪৯টি মামলায় রূপ নেয়। পরিসমাপ্তির মাধ্যমে ৪৭টি এবং অন্যান্যভাবে ১৩টি নিষ্পত্তি করা হয়। অর্থপাচার-সংক্রান্ত ৭৩টি অনুসন্ধানের মধ্যে ১৬টি সম্পন্ন হয়েছে। সম্পদ সংক্রান্ত ৪৭৮টি অনুসন্ধানের মধ্যে ৬০টি সম্পন্ন হয় এবং ১৩৭টি মামলায় রূপান্তরিত হয়।

তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে মোট ৭৯৪টি তদন্তের মধ্যে ১২৯টি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১০৪টি চার্জশিট দাখিল এবং ২১টি চূড়ান্ত প্রতিবেদন আকারে নিষ্পত্তি করা হয়। সম্পদ সংক্রান্ত ৪৬৮টি তদন্তের মধ্যে ৭০টি সম্পন্ন এবং ৫৪টি চার্জশিট দাখিল করা হয়েছে। অর্থপাচার-সংক্রান্ত ১৮৯টি তদন্তের মধ্যে ৫টি সম্পন্ন হয়েছে এবং ৫টি চার্জশিট দাখিল করা হয়েছে।

দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ আরও বলেন, অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে অবৈধ হিসেবে বিবেচিত সম্পদের বিষয়ে আদালতে আবেদন করলে আদালত ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দেন। বিদেশে ক্রোক ও অবরুদ্ধ করা সম্পদ ফেরত আনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে দুদকের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

Next Post

ডিএসইতে হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন

Related Posts

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত
জাতীয়

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

Next Post
পতনের ধাক্কা সামলে ইতিবাচক পুঁজিবাজার

ডিএসইতে হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET