বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গাজায় আরও সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গাজায় আরও সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলার পাশাপাশি ইসরায়েল গাজায় কার্যত অবরোধও জারি রেখেছে। খবর: এক্সপ্রেস ট্রিবিউন।

এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন, সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন অবস্থায় আবারও বিপুল পরিমাণ সহায়তা নিয়ে গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। দেশটি গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে।

এই সহায়তার মধ্যে ‘রেডি-টু-ইট’ খাবারের পাশাপাশি শিশুদের খাবার ও ওষুধ রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশে গাজায় মানবিক সহায়তার আরেকটি চালান পাঠানো হচ্ছে সোমবার।

গত রোববার এক অনুষ্ঠানে এই সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনডিএমএ ও আলখিদমাত ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখা অনুসারে টেকসই দুই-রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘পাকিস্তান এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং তাদের প্রয়োজন মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।’ তিনি সময়মতো সহায়তা পাঠানোর জন্য এনডিএমএ, আলখিদমাত ফাউন্ডেশন ও অন্যান্য কল্যাণমূলক সংস্থার প্রশংসা করেন।

অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশটির জনগণের পক্ষ থেকে পাকিস্তানি জনগণের সহানুভূতি ও উদারতার জন্য কৃতজ্ঞতা জানান।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, এই নিয়ে গাজায় সহায়তার ১৭তম চালান পাঠাচ্ছে পাকিস্তান। ১০০ টন ওজনের এই চালানটি সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রওনা দেবে। মোট ২০০ টন সহায়তা পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এই চালানটি যাচ্ছে। বাকি ১০০ টন সামনের দিনগুলোয় পাঠানো হবে।

সবশেষ চালানে রয়েছে ৬৫ টন রেডি-টু-ইট খাবার, শিশুদের জন্য ২০ টন গুঁড়া দুধ, পাঁচ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ। এই চালান পাঠানোর পর গাজায় পাকিস্তানের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭১৫ টনে। পরবর্তী চালানটি গেলে তা বেড়ে হবে ১ হাজার ৮১৫ টন।

টানা ২২ মাস ধরে ইসরায়েলের চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব ও আমাদের ভাবনা

Next Post

চব্বিশের গণ-অভ্যুত্থান: বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে জাগরণ

Related Posts

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক
অর্থ ও বাণিজ্য

ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ, ঘোষণা ১০% লভ্যাংশ
অর্থ ও বাণিজ্য

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ, ঘোষণা ১০% লভ্যাংশ

Next Post
জুলাই বিপ্লবের চেতনা ও ভারতীয় আধিপত্যবাদ

চব্বিশের গণ-অভ্যুত্থান: বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে জাগরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET