শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চট্টগ্রামে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করবে সরকার

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬.১:১২ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন ও সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন ও মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করা হবে। গতকাল সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বেজার গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভায় সভাপতিত্ব করেন বেজা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন বলেন, চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন করা হবে। মিরসরাইয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। সেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল। সেটি বাদ গেছে।

এক প্রশ্নের উত্তরে বিডার চেয়ারম্যান বলেন, আপনারা জানেন এখন আমাদের কোন দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো। সে দেশগুলোই আগ্রহ প্রকাশ করেছে। চুক্তির বিষয়টি একটি পর্যায়ে এলে তখন সরকার তা জানাবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) এ মিলিটারি ইকোনমিক জোন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে জিটুজি কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গায় খালি আছে, আমরা সেখানের প্রায় ৮৫০ একর জমিতে হবে এ জোন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনÑসামরিক অস্ত্র বা সামরিক শিল্পে এর প্রোডাকশন, সেটা নিয়ে অনেক দিন ধরে আলাপ-আলোচনা করছি। এটার এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। একদম পিওর ইকোনমিক পয়েন্ট অব থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে।

তিনি বলেন, একই সঙ্গে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি আসলে খুব জরুরি। কারণ যখন সাপ্লাই শর্টেজ হয়, তখন যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি বন্দুকের গুলি না থাকে, সেক্ষেত্রে আপনি আর যুদ্ধে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নেই। অনেকগুলো রিসেন্ট ওয়ারে দেখা গেছে যে সাপ্লাই শর্টেজ, সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না। শর্টেজটা হচ্ছে বুলেটের। শর্টেজটা হচ্ছে ট্যাংকের এক্সেলে। ওই জায়গাগুলোয় আমরা আসলে কোন রোল প্লে করতে পারি কিনা।

আশিক চৌধুরী বলেন, এটা নিয়ে অনেক দিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন বেজা ও চিফ অ্যাডভাইজারস অফিস, মিনিস্ট্রি অব ডিফেন্স সবাই মিলে কাজ করছেন। তা আমরা আজকে এই প্রপোজালটা বেজার গাভনিং বোর্ডে নিয়ে গেছিলাম, যে মিরশরাইতেই প্রায় ৮৫০ একর জমিকে নির্ধারণ করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে, আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব। যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে মার্চ হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, ওই এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে। এটা ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল। ওই প্রজেক্টটা ক্যানসেল হয়ে গেছে। তো ওই জায়গাটা এভেইলেবল ছিল, আমরা ওই জায়গাটাকে এখন সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে ব্যবহার করব। সেটা আমাদের বেজার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চার ব্যাংকের ব্যর্থতার ভার বইছে এক্সিম

Next Post

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিনজনের ফাঁসি

Related Posts

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত
জাতীয়

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

Next Post
সাবেক ডিএমপি কমিশনার  হাবিবুরসহ তিনজনের ফাঁসি

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিনজনের ফাঁসি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET