বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চীনের পণ্যে শুল্ক কমালেন ট্রাম্প

Share Biz News Share Biz News
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫.১:৫৮ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চীনের পণ্যে শুল্ক কমালেন ট্রাম্প
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র চীনের পণ্যে শুল্ক কমিয়েছে। চীনের পণ্যে মার্কিন শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার মাটিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। খবর: ইকোনমিক টাইমস।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্পকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্রের ও চীনের সঙ্গে এক বছরের বাণিজ্য চুক্তি আছে। এই চুক্তির মেয়াদ নিয়মিতভাবে বাড়ানো হবে। ট্রাম্প বলেছেন, ‘আমাদের চুক্তি হয়েছে।’

সেইসঙ্গে কিছু শর্তের কথাও বলেছেন ট্রাম্প। সেগুলো হলো-বেইজিং আবার আমেরিকান সয়াবিন কেনা শুরুর সঙ্গে বিরল ধাতু রপ্তানি অব্যাহত রাখবে এবং ফেন্টানিলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে।

ট্রাম্প আরও বলেছেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন; চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারপর যুক্তরাষ্ট্র সফর করবেন। সেই সঙ্গে ট্রাম্প বলেছেন, বিরল খনিজ-সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, এই শুল্কহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এ ছাড়া চীনের ফেন্টানিলে যে ২০ শতাংশ শুল্ক ছিল, তাও কমিয়ে ১০ শতাংশ করা হবে।

মূলত যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি করে ফেলতে চায়। দক্ষিণ কোরিয়ায় দুই নেতার যে বৈঠক হচ্ছে, তাও মূলত যুক্তরাষ্ট্রের আগ্রহে। রয়টার্সের আগের এক সংবাদে এমন তথ্যই দেয়া হয়।

এমনকি এই বৈঠকের আগে বাণিজ্য চুক্তি-সংক্রান্ত কাঠামোগত ঐকমত্যের কথাও জানানো হয় রয়টার্সের এক সংবাদে। বলা হয়, পারস্পরিক বিরোধ আমলে নিয়ে বাণিজ্যচুক্তির কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন চীন ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা। এখন ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজ ট্রাম্পের কথায় তার ইঙ্গিত পাওয়া গেল।

এই কাঠামো চূড়ান্ত হলে চীনের পণ্যে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে শুল্ক বাড়াবে না। অন্যদিকে চীন বিরল খনিজ ধাতু রপ্তানির বিষয়ে  যে বিধিনিষেধ জারি করেছিল, তাও সাময়িকভাবে স্থগিত করবে। আজকের বৈঠকের পর ট্রাম্প সে কথাও বলেছেন।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আসিয়ান সম্মেলনের মধ্যে যে আলোচনা হয়েছে, তাতে আগামী ১ নভেম্বর থেকে চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের যে শতভাগ অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা, তা স্থগিত হয়েছে। সেই সঙ্গে তার আশা, চীন চৌম্বক পদার্থসহ বিরল খনিজ রপ্তানিতে যে লাইসেন্স নেয়ার প্রথা চালু করেছে, তা বাস্তবায়নের মেয়াদ অন্তত এক বছর পিছিয়ে দেবে।

এর মধ্যে বাড়তি আগ্রহ দেখিয়ে যুক্তরাষ্ট্র উল্টো চীনের পণ্যে শুল্ক হ্রাস করল। বিশ্লেষকেরা ধারণা করছেন, এবার দুই দেশের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পালে পাওয়া লাগতে পারে।

চলতি বছরের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে বিশ্বের ৫৭টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। এরপর সেইসব দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে তিন মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত করেন।

অনেকে দেশের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু চীন, ভারতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে চুক্তি এখনো হয়নি।

চীনের সঙ্গে ট্রাম্প এখন শুল্ক বিরতির খেলা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে রসদ জোগানোর অভিযোগে ভারতের পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারতের রাষ্ট্রীয় কোম্পানি

Next Post

এনসিপির সিদ্ধান্ত কার পক্ষে, বিএনপি না জামায়াত?

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক
অর্থ ও বাণিজ্য

ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

Next Post
এনসিপির সিদ্ধান্ত কার পক্ষে, বিএনপি না জামায়াত?

এনসিপির সিদ্ধান্ত কার পক্ষে, বিএনপি না জামায়াত?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET