শনিবার, ২৩ মে, ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৬ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চীনে রপ্তানি বৃদ্ধিতে ভারতের বাণিজ্যে রেকর্ড, মার্কিন বাজারে পতন

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চীনে রপ্তানি বৃদ্ধিতে ভারতের বাণিজ্যে রেকর্ড, মার্কিন বাজারে পতন
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ভারত চীনের রাজনৈতিক সম্পর্ক ভালো না হলেও অর্থনৈতিক সম্পর্ক বরাবরই জোরদার ছিল। তবে চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্কযুদ্ধ শুরু করার পর ভারত-চীন বাণিজ্য সম্পর্কে আরও গতি এসেছে।

পরিষ্কারভাবে বললে, চীন-ভারত বাণিজ্যের ক্ষেত্রে ভারতের পালে হাওয়া লেগেছে। ফলে মার্কিন বাজারে রপ্তানি কমলেও চীনের বাজারে বেড়েছে। সেই সঙ্গে বছরের প্রথমার্ধে সামগ্রিকভাবে ভারতের রপ্তানি বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকের হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এযাবৎকালের সর্বোচ্চ রপ্তানি করেছে ভারত। খবর- গণমাধ্যম।

ভারতের সরকারি তথ্যে দেখা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাসসহ টানা সাত মাস চীনে ভারতের রপ্তানি বেড়েছে। ভারতের চলতি অর্থবছরের (এপ্রিল থেকে শুরু) প্রতি মাসে ভারতের রপ্তানি বেড়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের জেরে ভারতীয় রপ্তানিকারকেরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে তারা নিশ্চিতভাবে অনেকটা চিন্তামুক্ত হয়েছেন। সেই সঙ্গে চলতি অর্থবছরে নানা অনিশ্চয়তার মধ্যেও বছরের প্রথম দুই ত্রৈমাসিকে ভারতের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশের বেশি।

ভারতের সরকারি তথ্যে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবর মাসে চীনে ভারতীয় পণ্যের রপ্তানি ৪২ শতাংশেরও বেশি বেড়েছে। এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই রপ্তানির পরিমাণ গত বছরের এই সময়ের তুলনায় বেড়েছে ২৪ দশমিক ৭ শতাংশ। এই সময় ভারত মোট ১ হাজার ৩ কোটি ডলারের পণ্য চীনে রপ্তানি করেছে।

চীনের বাজারে রপ্তানি হওয়া পণ্য তালিকার শীর্ষে আছে পেট্রোলিয়াম পণ্য, টেলিকম যন্ত্রাংশ ও মেরিন গুডস। এ বিষয়ে ভারতের এক সরকারি কর্মকর্তা বলেছেন, ‘গত কয়েক বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে এটা সবচেয়ে স্থিতিশীল পর্যায়। বিশেষ করে যখন বৈশ্বিক চাহিদা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে, তখন চীনে ভারতের রপ্তানি বৃদ্ধি ইতিবাচক বিষয়।’

পেট্রোলিয়াম পণ্যের রপ্তানি সবচেয়ে ধারাবাহিকভাবে বেড়েছে। এপ্রিল মাসে তা বেড়েছে ১১ শতাংশ, জুলাই মাসে বেড়েছে ২৮ শতাংশ, সেপ্টেম্বর মাসে বেড়েছে ৩৩ শতাংশ। এই বৃদ্ধির জেরে এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে চতুর্থ বৃহত্তম গন্তব্য হয়ে উঠেছে চীন।

এদিকে চীনের বাজারে রপ্তানি বাড়লেও চলতি অর্থবছরে মার্কিন বাজারে ভারতের রপ্তানি কমেছে। মূলত অনিশ্চয়তা ও উচ্চ শুল্কের কারণে এই পতন, যদিও অক্টোবর মাসে, অর্থাৎ ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে। যদিও গত বছরের অক্টোবর মাসের তুলনায় তা কম।

ভারতের বাণিজ্যবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্যানুসারে, সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ধারাবাহিকভাবে চার মাস ধরে কমেছে। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি ৩৭ দশমিক ৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে তারা। সম্প্রতি এত অল্প সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি আর কখনো এতটা কমেনি।

বছরের প্রথম প্রান্তিকে ভারত রপ্তানি করেছে মোট ২০৯ বিলিয়ন বা ২০ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য। দ্বিতীয় প্রান্তিকে করেছে ২০৯ দশমিক ৯ বিলিয়ন বা ২০ হাজার ৯৯০ কোটি ডলারের পণ্য। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় প্রান্তিকে এটাই এযাবৎকালের সর্বোচ্চ রপ্তানি; অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে রপ্তানির ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড গড়েছে ভারত।

সার্বিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে ভারতের রপ্তানি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট রপ্তানি হয়েছে ৪১৮ দশমিক ৯ বিলিয়ন বা ৪১ হাজার ৮৯০ কোটি ডলারের পণ্যে, আগের বছরের তুলনায় যা ৫ দশমিক ৮৬ শতাংশ বেশি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সফলতা থেকে বোঝা যায়, ভারতের রপ্তানি ব্যবস্থার শক্তি কতটা বেড়েছে। লজিস্টিকস উন্নয়ন, বন্দর সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি সহজীকরণ, কাঠামোগত সংস্কার ও প্রতিযোগিতামূলক সক্ষমতার মাধ্যমে এই সফলতা অর্জিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, রপ্তানি প্রবৃদ্ধিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ভূমিকা পালন করেছে। তার মধ্যে আছে রপ্তানিতে প্রতিযোগিতা বৃদ্ধি, আধুনিক সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করা ও স্মার্টফোন রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, সরকার নীতিসংস্কার, বাণিজ্য চুক্তি ও লজিস্টিকস উন্নয়নের মাধ্যমে রপ্তানিকারকদের সমর্থন দিচ্ছে। তারা আরও জানিয়েছেন, সাম্প্রতিক এই অর্জন ভবিষ্যতে ভারতের পালে আরও হাওয়া দেবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অংশ নেবে ২৫ দেশের ১৩৫ সিরামিক প্রতিষ্ঠান

Next Post

আধুনিক বাসযোগ্য ও ভূমিকম্প প্রতিরোধী পরিবেশ নির্মাণে করণীয়

Related Posts

বন্ড ছেড়ে এক হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বন্ড ছেড়ে এক হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং

লেনদেনের শীর্ষে আরডি ফুড
অর্থ ও বাণিজ্য

লেনদেনের শীর্ষে আরডি ফুড

Next Post
আধুনিক বাসযোগ্য ও ভূমিকম্প প্রতিরোধী পরিবেশ নির্মাণে করণীয়

আধুনিক বাসযোগ্য ও ভূমিকম্প প্রতিরোধী পরিবেশ নির্মাণে করণীয়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বন্ড ছেড়ে এক হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক

বন্ড ছেড়ে এক হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং

লেনদেনের শীর্ষে আরডি ফুড

লেনদেনের শীর্ষে আরডি ফুড

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে  নামছে ডিএসই-বিএসইসি

এসএমই উদ্যোক্তাদের পুঁজিবাজারে সম্পৃক্ত করতে যৌথ প্রশিক্ষণ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET