রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জর্ডান-মিসরকে নিয়ে ‘বৃহত্তর ইসরায়েল’ প্রতিষ্ঠার মিশনে নেতানিয়াহু

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫.১২:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জর্ডান-মিসরকে নিয়ে ‘বৃহত্তর ইসরায়েল’ প্রতিষ্ঠার মিশনে নেতানিয়াহু
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক  : সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর দখলের নেয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলের এই পদক্ষেপে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে মিসর ও জর্ডানের একাংশকে নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করার ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ রয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, “তিনি এক ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন এবং তিনি ‘বৃহত্তর ইসরায়েল’ দর্শনের প্রতি ‘খুব বেশি’ জড়িত।” ঐতিহাসিকভাবে এই বৃহত্তর ইসরায়েলের ধারণার মধ্যে বর্তমান ইসরায়েল রাষ্ট্র, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকা এবং বর্তমান জর্ডান ও মিসরের কিছু অংশও অন্তর্ভুক্ত। খবর: আই-২৪ চ্যানেল।

সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল অতীতে ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেটে’র ডানপন্থি সদস্য ছিলেন। সাক্ষাৎকারের সময় তিনি নেতানিয়াহুকে ‘দ্য প্রমিজড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমির মানচিত্র’ তথা বৃহত্তর ইসরায়েলের মানচিত্রের একটি তাবিজ উপহার দেন। এ সময় তিনি রসিকতা করে বলেন, নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে গয়না এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী গ্রহণের অভিযোগে মামলায় আরও বাড়িয়ে তুলতে চান না।

সাক্ষাৎকারে ‘বৃহত্তর ইসরায়েল দর্শনের’ প্রতি তিনি কোনো সংযোগ অনুভব করেন কি না—জানতে চাইলে জবাবে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ, অনেক বেশি।’

প্রসঙ্গত, বৃহত্তর ইসরায়েল বলতে ১৯৬৭ সালের জুনের ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকা—পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিকে বোঝাতে ব্যবহার করা হয়। নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির অগ্রদূত জে’ইভ জাবোতিনস্কিসহ শুরুর দিকের নেতৃস্থানীয় জায়নবাদীদের অনেকেই বর্তমান ইসরায়েল, গাজা, পশ্চিম তীর ও বর্তমান জর্ডানকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করতেন।

সাক্ষাৎকারে গাল নেতানিয়াহুকে প্রশ্ন করেন, তিনি ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশনে আছেন বলে মনে করেন কি না?

জবাবে নেতানিয়াহু বলেন, তিনি ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন—বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে।’

তিনি আরও বলেন, “সুতরাং, আপনি যদি জিজ্ঞাসা করেন, ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোনো মিশন বা চেতনা কাজ করে কিনা, তার উত্তর হলো, ‘হ্যাঁ’।”

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে, ইসরায়েলি লেখক আভি লিপকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়।, সেখানে তিনি বৃহত্তর ইসরায়েলের ধারণা সম্পর্কে বলেছিলেন, ‘এমন একদিন আসবে যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্যসাগর থেকে ফোরাত নদী (ইরাক) পর্যন্ত বিস্তৃত হবে।’

তিনি বলেন, ‘ফোরাত নদীর ওপারে যে কুর্দিরা আছেন, তারা আমাদের বন্ধু। আমাদের পেছনে ভূমধ্যসাগর ও সামনে কুর্দিস্তান। লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা, মদিনা ও সিনাইও দখল করব এবং এই স্থানগুলোকে শুদ্ধ করব।’

 

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার

Next Post

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

Related Posts

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭
জাতীয়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী
জাতীয়

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী

Next Post
জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সন্তানকে উদ্বুদ্ধ করবেন কীভাবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET