শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জানুয়ারিতে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্নআয়ের মানুষ

Share Biz News Share Biz News
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬.১:৫৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জানুয়ারিতে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্নআয়ের মানুষ
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

এফ আই মাসউদ : চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বেড়েছে মূল্যস্ফীতি। গত বছরের নভেম্বর-ডিসেম্বরেও মূল্যস্ফীতি বাড়তি ছিল। এতে দেশের নিম্নআয়ের মানুষের ওপর আরও চাপ বাড়ল। এ বছরের জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর আগের মাস নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

জানুয়ারির ৮.৫৮ শতাংশ মূল্যস্ফীতি গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। ২০২৫ সালের জানুয়ারিতে এ হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। মূল্যস্ফীতি বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

গতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী চাল, ডাল, মাছ, মুরগি, ডিম, দুধ, সবজি, মাছ ও মাংসসহ নিত্যপণের দাম বাড়তি।

বিবিএসের হিসাব বলছে, গত জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৮১ শতাংশ। টানা চার মাস ধরে বাড়ছে খাদ্য মূল্যস্ফীতি। ২০২৫ সালের জানুয়ারিতে এ হার ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন শেয়ার বিজকে বলেন, ‘মানুষের ওপর তো চাপ পড়বেই। যখন মূল্যস্ফীতি বাড়বে তখন মানুষের জীবনযাত্রার ব্যয়ে স্বাভাবিক কারণে প্রভাব পড়বে। এই সময়টাতে প্রশাসন বা যারা এই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার দেখতেন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। এই সুযোগে ব্যবসায়ীরা মোটামুটি কামিয়ে নিয়েছেন। বেপরোয়া হয়ে মানুষের পকেট কেটেছে। আর এ কারণে দামটা নিয়ন্ত্রণের বাইরে ছিল। যেমনÑধরুন এই সময়ে শীতকালীন সবজি, এগুলো কিন্তু মানুষের নাগালের মধ্যেই থাকে। এবার কিন্তু সেরকম দেখা যায়নি, সেভাবে কমেনি। যদিও প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে। কিন্তু তারপরও মানুষ আশা করেছিল একটুখানি কমবে।’

তিনি বলেন, ‘তদারকি যেহেতু কম, সেই কারণে আমাদের কাছে মনে হচ্ছে মানুষের ভোগ্যপণ্য বাজার বা মানুষের জন্য যা যা দরকার। যেমন ধরেন চালের বাজার তো কমাতেই পারল না অনেক চেষ্টা করে। এগুলো তো মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলে। চাল, সবজি ও মুরগি এসব আইটেম মানুষ বেশি ব্যবহার করে। আসলে লিভিং কস্টটা বাড়ছে, তাই মূল্যস্ফীতিও বাড়ছে।’

তিনি আরও বলেন, এই সময়টাতে প্রশাসনের বলার সুযোগ আছে, তারা ইলেকশন নিয়ে ব্যস্ত। প্রকৃতপক্ষে অন্য সময়ও কিন্তু তারা বাজার তদারকির বিষয়টাতে তেমন গুরুত্ব দেয় না। অন্তর্বর্তী সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি তেমন একটা গুরুত্বই পায়নি। নিত্যপণ্যের বাজার তাদের কাছে উপেক্ষিত একটা বিষয়।

ক্যাবের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ছিল বাজার অটোমেটিক্যালি ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে নির্ধারিত হবে। সেই কারণে সরকার ওইভাবে আগ্রহ দেখায় নাই। আগে যে পরিমাণ অভিযান পরিচালনা করেছে, এখন তাও দেখা যাচ্ছে না। টিসিবিকে যেভাবে কার্যকর করা হচ্ছিল সে রকম উদ্যোগ নাই বলে মন্তব্য করেন তিনি।

টিসিবির যে ৪৯ লাখ কার্ড বাতিল করেছে, সেগুলো কিন্তু রিপ্লেসও হয় নাই। এখানে যে সরকারের সদিচ্ছা আছে, এরকমটা বোঝা যায় না, দেখাও যায় না। এগুলোর কারণে দাম কমছে না। ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। যেহেতু সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য কোনো মেসেজও নাই-সে কারণে তারা তাদের মতো করে যা করার করছে। সুযোগ পেলেই দাম বাড়াচ্ছে, কোনো কারণ ছাড়াই।’

এলপিজি গ্যাস নিয়ে তিনি বলেন, এলপিজির সরবরাহ সংকট (সাপ্লাই প্রবলেম)। সেটা কতদিন থাকে। এটার কোনো সুরাহ হয়নি। এ রকম প্রতিটা আইটেমের ক্ষেত্রে কিন্তু একই ধরনের ঘটনা। সরকারের এই উদাসীনতার কারণে মূল্যস্ফীতিটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আসছে না। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর ঘটনা দেখেন, তারা ওখানে অনেক বেশি আন্তরিক। তাদের অনেকগুলো উদ্যোগ আছে, আমাদের এখানে তা অনুপস্থিত।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, কার্যক্রমে স্থবিরতা

Next Post

নির্বাচন ঘিরে পুঁজিবাজারে আস্থা-অনাস্থার দোলাচল

Related Posts

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

Next Post
পুঁজিবাজারে হঠাৎ জোয়ার লেনদেনও চাঙা

নির্বাচন ঘিরে পুঁজিবাজারে আস্থা-অনাস্থার দোলাচল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET