বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৪ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জামায়াত নেতার বিরুদ্ধে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ, এলাকায় ক্ষোভ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬.১১:৫৪ পূর্বাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জামায়াত নেতার বিরুদ্ধে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ, এলাকায় ক্ষোভ
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে খাল খননের আড়ালে সামাজিক বনায়নের ৩শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে।

বন বিভাগের ছত্রছায়ায় গুনবহা ইউনিয়নের জামায়াত নেতা গুরদিয়া গ্রামের ইলিয়াস মোল্যা এ গাছ কাটার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে দিনের আলোতেই খাল পারের বন বিভাগের লাগানো প্রায় তিন শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। এর সাথে জড়িত রয়েছে সামাজিক বনায়ন বাস্তবায়ন সমিতির সভাপতি মো. হিমায়েত হোসেন মাস্টার ও জামায়াত নেতা ইলিয়াস। এতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সচেতন মহল গাছ কাটার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ভবানীপুরের জাহিদ শেখ বলেন- খাল খননের সময় যান্ত্রিক এস্কোভিটারে ক্ষতিগ্রস্ত কিছু গাছ অপসারণের অনুমতি দেয় স্থানীয় প্রশাসন কিন্তু সমিতির সদস্য জামায়াত নেতা ইলিয়াস হোসেন দেদারসে খাল পারের প্রায় তিনশত গাছ কেটে মোনায়েম হুজুরের বাড়িতে জমা করে বিভিন্ন স্থানে বিক্রি করে দিয়েছে। সভাপতি ও ওই নেতার কাছে গাছ বিক্রির টাকা রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নদেরচাঁদ প্রেমচাঁদ দাস একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. হিমায়েত হোসেন মাস্টার বলেন- খাল খননের সময় কিছু গাছ এস্কোভিটারে ভেঙে পড়ে সে গাছ গুলো কেটে বনবিভাগ জমা দেওয়া হয়েছে।

ইলিয়াস হোসেনের সাথে কথা বলতে তার মুঠোফোন একাধিক বার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ঐতিহাসিক নদেরচাঁদ ঘাট এলাকার মধুমতি নদীর একটি মজা খাল পুনঃখননের কাজ চলছে।

প্রকল্প সূত্রে জানা যায়, উপজেলার প্রান্তসীমায় মধুমতী নদীর নদেরচাঁদ ঘাট থেকে পৌরসভার গুনবহা কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত প্রায় ৬ দশমিক ১ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লাখ টাকা। যান্ত্রিক ও শ্রমিকদের সমন্বয়ে কাজটি বাস্তবায়ন করার কথা রয়েছে ।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা ও শুকনো মৌসুমে কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে, উৎপাদন খরচ কমবে এবং কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি খালে সারাবছর পানি থাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও ভূমিকা রাখবে। তবে স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের আড়ালে কতিপয় স্বার্থান্বেষী মহল গাছ কেটে পরিবেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে।

স্থানীয়রা জানান পরিবেশের ভারসাম্য ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়নের গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাল খননের নামে নির্বিচারে গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রাম থেকে বিপিসি কার্যালয় স্থানান্তরের পাঁয়তারা

Next Post

তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

Related Posts

বোয়ালমারীতে জামায়াতে নেতার বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ
সারা বাংলা

বোয়ালমারীতে জামায়াতে নেতার বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ

গাজীপুরকে কর্মসংস্থানের মডেল জেলা করতে চাই : অ্যাডভোকেট এলিস
সারা বাংলা

গাজীপুরকে কর্মসংস্থানের মডেল জেলা করতে চাই : অ্যাডভোকেট এলিস

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর তদন্ত কমিটি গঠন
সারা বাংলা

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর তদন্ত কমিটি গঠন

Next Post
২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ড ভেঙে সোনার ভরি ১৯৪৮৫৯ টাকা

তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বোয়ালমারীতে জামায়াতে নেতার বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ

বোয়ালমারীতে জামায়াতে নেতার বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন আরও দুই ক্রেতা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন আরও দুই ক্রেতা

নারী উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশে উইমেন সামিটে আইপিডিসি

নারী উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশে উইমেন সামিটে আইপিডিসি

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET