বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩ | ২৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জুলাই সনদে সই করতে এনসিপিকে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫.১:৪১ অপরাহ্ণ
বিভাগ - জাতীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জুলাই সনদে সই করতে এনসিপিকে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের জুলাই জাতীয় সনদে সই করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, এ সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ, এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে এনসিপিকে আশ্বস্ত করেছেন তিনি।

আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। দলের অন্য সদস্য ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৈঠকে এনসিপি নেতারা জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়েও আলোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ এবং জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এ বিষয়ে সরকারের দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।’

এ সময় প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন, ‘এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ; এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন।’

নাহিদ প্রধান উপদেষ্টাকে বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার জন্য এনসিপির পক্ষ থেকে এরই মধ্যে কমিশনকে চিঠি দেয়া হয়েছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাবজেলে ১৫ সেনা কর্মকর্তা

Next Post

প্রবাসীদের জন্য আয়কর রিটার্ন আরো সুবিধাজনক করল এনবিআর

Related Posts

জাতীয়

কেমন হতে পারে আগামীর মসজিদ?

জাতীয়

তরুণদের গড়তে হবে ইতিবাচক চিন্তায়

জাতীয়

ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যমুক্ত রাষ্ট্র

Next Post
প্রবাসীদের জন্য আয়কর রিটার্ন আরো সুবিধাজনক করল এনবিআর

প্রবাসীদের জন্য আয়কর রিটার্ন আরো সুবিধাজনক করল এনবিআর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এক পরিবারের কব্জায় সিকদার ইন্স্যুরেন্স

এক পরিবারের কব্জায় সিকদার ইন্স্যুরেন্স

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

অন্য প্রতিষ্ঠানের খরচে বিদেশ সফর করা যাবে না

এবার বন্ধের পথে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

ইতিবাচক ধারায় রয়েছে দেশের অর্থনীতি

সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ সুফল পাবেন ৭ কোটি মানুষ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET