শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

টাঙ্গাইলে সারের সংকট ও চড়া দাম

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬.১২:৫৭ অপরাহ্ণ
বিভাগ - জাতীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
টাঙ্গাইলে সারের সংকট ও চড়া দাম
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: নদীবিধৌত পলিমাটির জেলা টাঙ্গাইলে পুরোদমে শুরু হয়েছে বোরো মৌসুম। আবহাওয়া অনুকূলে থাকায় এবং গত কয়েক বছর ধরে ভালো দাম পাওয়ায় কৃষকরা এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন। চাষ শুরু করেছেন রবি শস্যের। তবে আবাদের এই উৎসবের মাঝে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সারের তীব্র সংকট ও চড়া দাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রমতে, চলতি ২০২৫-২৬ মৌসুমে টাঙ্গাইলে ১ লাখ ৭৬ হাজার ১৪৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩৮ হাজার ১৭২ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করেছেন কৃষকরা। বাকি জমিতে ধান রোপণের কর্মব্যস্ততা চলছে।

কিন্তু বোরো আবাদের এই সময়ে জেলার বিভিন্ন উপজেলায় সারের সংকট থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, ডিলারদের কাছে গিয়ে চাহিদামতো ইউরিয়া, টিএসপি এবং পটাশসহ প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। এতে আবাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয়েছে সংশয়। বহু প্রতীক্ষার পর সার মিললেও তাতেও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে খুচরা বাজারে।

জেলার কালিহাতী উপজেলার কৃষক রিপন মিয়া বলেন, ‘জমিতে ধান চাষ কইরা অহন আর লাভ কী? যহন দেহি সব খরচই সারের পিছে চইলা যায়, তখন মনটা একবারে ভাইঙ্গা পড়ে। আর সারের কথা তো কইয়াও লাভ নাই। একে তো সার পাওনই যায় না, তার ওপর যদি খুঁইজ্যা পাইতেও যাই, দাম হু হু কইরা লয়। কামলা খরচ আর সার-বিষের দাম দিয়া আমাগো চাষিগো হাতে আর ছিডাফোঁডাও থাকে না।’

ভূঞাপুরের টেপীবাড়ী এলাকার কৃষক শফিয়ার রহমান বলেন, কোনো চাষেই সার পাওয়া যায় না। প্রয়োজন যা তার অর্ধেক পাওয়া যায়। এতে আবাদ কম হয়। এবারও সারের একই অবস্থা। অল্প পরিমাণে পেলেও ৩০০-৪০০ টাকা বেশি প্রতি বস্তায়। এভাবে চললে আবাদ বন্ধ হয়ে যাবে।

ডিলারদের দাবি, বরাদ্দ কম থাকায় চাহিদা মেটাতে পারছেন না তারা। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে লক্ষ্যমাত্রা অনুসারে প্রয়োজনীয় বরাদ্দ আছে টাঙ্গাইলে।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমজান আলী বলেন, ‘এবারের মৌসুমে পর্যাপ্ত সার আছে। সংকটের তথ্য আমরা পাইনি। অভিযোগও পাইনি। কিছু কিছু ফসলে একসাথে অনেক সার নেন কৃষকরা। এতে করে কিছুটা সমস্যা হয়। কারণ আমাদের মাসভিত্তিক বরাদ্দ দেওয়া হয়। তবে এখন কোনো সংকট নেই।’

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

Next Post

ব্যবসাবন্ধব পরিবেশের প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে

Related Posts

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত
জাতীয়

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

ইআরএল উৎপাদন কমলেও সরবরাহে ধাক্কা নেই: জ্বালানি বিভাগ
অর্থ ও বাণিজ্য

ইআরএল উৎপাদন কমলেও সরবরাহে ধাক্কা নেই: জ্বালানি বিভাগ

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১৪২৮
জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১৪২৮

Next Post
ব্যবসাবন্ধব পরিবেশের প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে

ব্যবসাবন্ধব পরিবেশের প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET