শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

টানা ৫ ম্যাচে জোড়া গোল করলেন মেসি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৩ জুলাই ২০২৫.১১:৩৫ পূর্বাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
টানা ৫ ম্যাচে জোড়া গোল করলেন মেসি
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : এমএলএস-এ একের পর এক রেকর্ড গড়েই চলেছেন লিওনেল মেসি। আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোল করে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার সেই রেকর্ডকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

বাংলাদেশ সময় রোববার সকালে ফোর্ট লডারডেলে ন্যাশভিল এসসির বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি করলেন আরও একটি জোড়া গোল। ফলে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির দুটি গোলই আসে দুই অর্ধে। প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। ফাউলের পর পাওয়া ফ্রি কিক থেকে গোলকিপারকে বোকা বানিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি। ৬২তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন মেসি। এর আগে মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি। এমএলএসে এমন ধারাবাহিকতায় জোড়া গোল করার কীর্তি আগে কারও ছিল না।

এদিন ফ্রি কিক থেকে করা গোলটি মেসির ব্যক্তিগত আরেকটি অর্জনের সাক্ষ্য। এটি ছিল তার ৬৯তম ফ্রি কিক গোল, যা তাকে এই তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে দিয়েছে। পিছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্কোস আসুনসিওকে (৬৮)। সামনে আছেন জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

ন্যাশভিল অবশ্য ম্যাচে একবার ফিরেছিল—৪৯তম মিনিটে হ্যানি মুখতারের গোলে সমতা ফিরিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে টানা ছয় ম্যাচ অপরাজিত মায়ামির পয়েন্ট দাঁড়াল ১৯ ম্যাচে ৩৮। ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান এখন পাঁচে। অন্যদিকে ন্যাশভিল ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৪৩ পয়েন্ট (২২ ম্যাচ)।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্লু-চিপ কোম্পানির স্বীকৃতি পেল লাভেলো আইসক্রিম

Next Post

ঢাকায় আজও বৃষ্টির আভাস

Related Posts

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?
দিনের খবর

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?

Next Post
ঢাকায় আজও বৃষ্টির আভাস

ঢাকায় আজও বৃষ্টির আভাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET