শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

তামহা সিকিউরিটিজের লোপাটকৃত ৮৭ কোটি টাকা ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬.১:৪৮ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
তামহা সিকিউরিটিজের লোপাটকৃত ৮৭ কোটি টাকা ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ তামহা সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে বিনিয়োগকারীদের লোপাটকৃত প্রায় ৮৭ কোটি টাকা দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসির কাছে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও বিএসইসি সূত্রে জানা গেছে, বিনিয়োগকারী মো. আজিজার রহমান তার দুটি বিও হিসাব থেকে অনুমতি ছাড়াই শেয়ার বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ এনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে লিখিত আবেদন করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বিএসইসিকে নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এ নির্দেশনার আলোকে বিএসইসি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

অভিযোগপত্রে বিনিয়োগকারী আজিজার রহমান উল্লেখ করেন, তার অজ্ঞাতসারে তামহা সিকিউরিটিজ লিমিটেড জালিয়াতির মাধ্যমে শেয়ার বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে। বিষয়টি প্রকাশ পেলে ডিএসই দুই দফায় আংশিক অর্থ ফেরত দিলেও এখনো তার প্রায় ৪৩ লাখ টাকা পাওনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আজিজার রহমান বলেন, ‘চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আমার শেয়ার বিক্রির পুরো টাকা এখনো ফেরত পাইনি। বাধ্য হয়েই অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ করেছি।’

বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীর অজান্তে শেয়ার বিক্রি ও অর্থ আত্মসাতের ঘটনা পুঁজিবাজারের আস্থার জন্য মারাত্মক হুমকি। দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল হবে। তারা বলছেন, অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিএসইসি ও বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরে তামহা সিকিউরিটিজ অভিনব কায়দায় দুই শতাধিক বিনিয়োগকারীর প্রায় ৮৭ কোটি টাকা আত্মসাৎ করে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তারা ডুপ্লিকেট ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করেন।

দুটি আলাদা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে একটিতে ভুয়া পোর্টফোলিও স্টেটমেন্ট দেখানো হতো এবং অন্যটিতে প্রকৃত লেনদেন আড়াল করা হতো বলে অভিযোগ রয়েছে।

তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে গ্রাহকদের মোট ঘাটতির পরিমাণ ছিল প্রায় ১৩৯ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে গ্রাহকের সমন্বিত হিসাবে ঘাটতি ৯২ কোটি ৫৭ লাখ টাকা এবং শেয়ারের বাজারমূল্যের ঘাটতি ৪৭ কোটি ১১ লাখ টাকা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৯ ডিসেম্বর বিএসইসি তামহা সিকিউরিটিজের শেয়ার লেনদেন স্থগিত করে। পরবর্তীতে ২০২২ সালের ৫ জানুয়ারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এ ছাড়া গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, তামহা সিকিউরিটিজ লিমিটেড ২০০৫ সালের ১৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডিএমপি সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post

পেনিনসুলা চিটাগাং ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত

Related Posts

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

আগামী ১৯ ফেব্রুয়ারি রিহ্যাবে সব পদে সরাসরি ভোট
অর্থ ও বাণিজ্য

রিহ্যাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

Next Post
পেনিনসুলা চিটাগাং ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত

পেনিনসুলা চিটাগাং ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET