রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

তিন দিনব্যাপী ঈদ আনন্দমেলা আয়োজন করবে ডিএনসিসি   

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬.২:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ঈদের আনন্দ নগরবাসীর মাঝে ছড়িয়ে দিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাত, ঈদ আনন্দ মিছিল এবং তিন দিনব্যাপী ঈদমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

গতকাল বৃহস্পতিবার সকালে ডিএনসিসি নগরভবনে প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ আনন্দমেলা আয়োজনের বিষয়ে এক সভায় তিন দিনব্যাপী ঈদ আনন্দমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ঢাকার শেরেবাংলানগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে তিন দিনব্যাপী ঈদ আনন্দমেলার আয়োজন করা হবে। মেলায় শিশুদের জন্য থাকবে বিভিন্ন রাইড, খাবারের স্টল ও উৎসবকেন্দ্রিক নানা পণ্যের স্টল।

ঈদ জামাত শেষে ঈদগাহ প্রাঙ্গণ থেকে ঈদ আনন্দ মিছিল শুরু হবে। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে। মিছিল শেষে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ঈদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ব্যবস্থাও রাখা হবে।

ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। মিছিলে শতাধিক ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি অংশ নেবে। পাশাপাশি রঙিন ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে মিছিলকে বর্ণিল করে তোলা হবে। এছাড়া মোগল ও সুলতানি আমলের ইতিহাসভিত্তিক পাপেট শোর আয়োজন থাকবে।

সভায় ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯৪০ কোটি ডলার

Next Post

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ তারেক রহমানের

Related Posts

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ
অর্থ ও বাণিজ্য

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ

Next Post
প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ তারেক রহমানের

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ তারেক রহমানের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET