নিজস্ব প্রতিবেদক : দেশে চলতি মাস জানুয়ারির ২১ দিনে ২৩৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে আবারও রেমিট্যান্সে রেকর্ড গড়তে পারে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।
বাংলাদেশ সূত্র জানায়, নতুন বছরের প্রথম মাসের ২৩ দিনে ২৩৩ কোটি (২ দশমিক ৩৩ বিলিয়ন) ১০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৮ হাজার ৪৩৮ কোটি টাকার বেশি; যা গত বছরের একই সময়ের চেয়ে ৮২ কোটি ৭০ লাখ ডলার এসেছে। গত বছরের জানুয়ারির প্রথম ১৮ দিনে এসেছিল ১৫০ কোটি ৪০ লাখ ডলার।
এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ করে এসেছিল সেটি। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটিও ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স।
তবে সেই দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ডটিকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করল সদ্য বিদায়ী বিজয়ের মাস ডিসেম্বর। সদ্য বিদায়ী মাসটির পুরো সময়ে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারÑআগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
প্রিন্ট করুন











Discussion about this post