বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিটিএমএর সংবাদ সম্মেলন

সুতা আমদানিতে শুল্কারোপ হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি

Share Biz News Share Biz News
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬.১২:৩৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : তুলা দিয়ে তৈরি সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। দাবি মানা না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দাবি না মানা হলে কারখানা বন্ধ করা ছাড়া বিকল্প থাকবে না। তিনি বলেন, সরকার তখন বুঝবে, আমরা তো পারছি না।

ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হলে অনেক কারখানা এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, এলডিসি উত্তরণের পর পোশাক খাতে ৪০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পূরণ করতে হবে। সেজন্য এখন থেকেই প্রস্তুতি প্রয়োজন। তখন অতিরিক্ত সুতা আমদানি করা সম্ভব হবে না। মূল্য সংযোজনের শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি ব্যাহত হবে বলেও তিনি মন্তব্য করেন।

শওকত আজিজ রাসেল জানান, পোশাক খাতের মোট চাহিদার মধ্যে নিট পোশাক খাতের শতভাগ এবং ওভেন খাতের ৭০ শতাংশ সুতা দেশীয় স্পিনিং মিলগুলো সরবরাহ করতে সক্ষম। তিনি বলেন, তুলা দিয়ে তৈরি সুতার ওপর বন্ড সুবিধা বাতিলের প্রস্তাব দ্রুত কার্যকর করতে হবে। বর্তমানে ভারত থেকে সুতা আমদানি করে পোশাক রপ্তানি করা হচ্ছে।

করোনাকালে ভারতের তুলা ও সুতা রপ্তানি বন্ধের উদাহরণ টেনে তিনি বলেন, তখন এর প্রভাব প্রত্যক্ষ করা গেছে। তিনি অভিযোগ করেন, দেশীয় মিলগুলো বন্ধ হয়ে গেলে ভারত কম দামে সুতা সরবরাহ বন্ধ করে প্রতি কেজিতে এক ডলার দাম বাড়িয়ে দিতে পারে। তখন তৈরি পোশাক খাত সংকটে পড়বে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিএমইএ ও বিকেএমইএ আমদানিকৃত সুতার তুলনায় প্রতি কেজিতে ১০-২০ সেন্ট বেশি দামে হলেও দেশীয় মিল থেকে সুতা কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এ প্রস্তাবে বিটিএমএ রাজি নয় বলে জানান সংগঠনের সভাপতি। কত সেন্ট পার্থক্য হলে বিটিএমএ রাজি হবেÑএমন প্রশ্নে তিনি বলেন, এসব কথার কথা, বাস্তবতা নেই।

রপ্তানিশিল্পের কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা থাকায় শুল্কমুক্তভাবে কাঁচামাল আনা যায়। তবে অভিযোগ রয়েছে, বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামাল কালোবাজারে বিক্রি হওয়ায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নতুন প্রস্তাবে ১০ থেকে ৩০ কাউন্টের তুলা দিয়ে তৈরি আমদানিকৃত সুতার ক্ষেত্রে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে শুল্ক দিয়ে আনা সুতা দিয়ে পণ্য রপ্তানির পর শুল্ক ফেরতের ব্যবস্থা থাকবে।

বিটিএমএর সাবেক পরিচালক রাজিব বলেন, সুতার ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হয়নি, কেবল বন্ড সুবিধা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ছয় মাসে দেশীয় স্পিনিং মিলগুলোর কাছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার সুতা অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্যবসা ও কর্মসংস্থানে নতুন গতির প্রত্যাশা

Next Post

তিন সপ্তাহে রেমিট্যান্স এলো ২৩৩ কোটি ডলার

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে
অর্থ ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

Next Post
বিশ্ব অর্থনীতিতে ধাক্কা  ডলারের দরপতন

তিন সপ্তাহে রেমিট্যান্স এলো ২৩৩ কোটি ডলার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET