বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

তৈরি পোশাক রপ্তানিতে সর্বোচ্চ মান বজায় রাখুন

Share Biz News Share Biz News
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫.১২:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভারতীয় টেক্সটাইল রপ্তানিতে ধস, বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্ডারের উৎপাদন
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 প্রতিটি দুর্যোগ নাকি সম্ভাবনা নিয়ে আসে। এ নিয়ে কোনো সংশয় থাকলেই আমাদের তা নেই। কেননা বৈশ্বিক মহামারি কভিডকালেই কমবেশি অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আমাদের ঝুলিতে। কভিডকালে একশ্রেণির মানুষের পৈশাাচিক মনোবৃত্তি দেখেছি আমরা। কীভাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এমনকি মাস্ক ও সুঁই নিয়ে চুটিয়ে ব্যবসা করেছে একশ্রেণির মুনাফাখোররা! করোনা পরীক্ষা নিয়েও তেলেসমাতি জোচ্চুরি করেছে সাবরিনা-শাহেদরা। সেটি আমরা হয়তো ভুলতে চাইব। একই ধরনের ব্যবসা না করলে আমরা বর্তমান সুযোগটি আমাদের জন্য শাপেবর হতে পারে! যেমন চীনের হারানো ব্যবসা পাচ্ছে বাংলাদেশ। সরকারি তথ্য মতে, চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষের প্রথমার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি শীর্ষ ১০ দেশের মধ্যে বেশি রপ্তানি বেড়েছে বাংলাদেশের।

বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। তবে সে দেশের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পাল্টা শুল্কের ছাপ ভালোভাবেই পড়েছে। গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাস জানুয়ারি-জুনে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ১১১ কোটি ডলার কমেছে। তার বিপরীতে অবশ্য ভিয়েতনামের ১১৯ ও বাংলাদেশের ৮৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ২৫ শতাংশ, যা শীর্ষ ১০ দেশের মধ্যে সর্বোচ্চ। একাধিক তৈরি পোশাক রপ্তানিকারকের ভাষ্য: চীনের হারানো ক্রয়াদেশ বাংলাদেশে আসছে। ৬-৮ মাস ধরে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। পাল্টা শুল্কের কারণে সামনের মৌসুম থেকে আরও বাড়তি ক্রয়াদেশ আসতে পারে। কারণ, প্রতিযোগী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। এখন বল আমাদের পোশাক রপ্তানিকারকদের কোটে। তারা কি মানসম্পন্ন পোশাক রপ্তানি করবেন নাকি নিম্নমানের পণ্য গছিয়ে দিয়ে সম্ভাবনা নিদের হাতে নষ্ট করবেন!

গতকালই বৃহস্পতিবার থেকে নতুন শুল্কহার কার্যকর হওয়ার কথা। সংশোধিত হার অনুযায়ী বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক বসবে। ভারতীয় পণ্যের ক্ষেত্রে হারটি হবে ২৫ শতাংশ। যদিও রাশিরার জ্বালানি তেল কেনার কারণে গত বুধবার অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তার মানে ভারতের পণ্যে শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশ। এখানেও প্রতিযোগী দেশের তুলনায় আমাদের সম্ভাবনা বাড়ছে বৈকি!

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাংলাদেশ ৪২৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের ৩৪০ কোটি ডলারের রপ্তানির চেয়ে ২৫ দশমিক ১৩ শতাংশ বেশি। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যাও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়েছিলেন। তখন থেকেই চীন থেকে অল্প অল্প করে ক্রয়াদেশ সরছিল। গত বছর নির্বাচনী প্রচারণায় চীনের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। তখন থেকেই যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে বাড়তি ক্রয়াদেশ দেয়া শুরু করে। সে জন্য বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়তে থাকে। এদিকে মার্কিন ক্রেতাদের পাশাপাশি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশও বাড়বে। তার কারণ, ইউরোপীয় অনেক ক্রেতার ১০-১৫ শতাংশ ব্যবসা রয়েছে যুক্তরাষ্ট্রে। তাই আমাদের সততা ও দায়িত্বের সঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠানের চাহিদামতো নিখুঁত ও উন্নতমানের পণ্য তৈরিতে মনোযোগ বাড়াতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অতিরিক্ত শুল্কে ভারতের যেসব খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে

Next Post

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ  গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET