বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানসিটি হালান্ডের জোড়া গোলে

Share Biz Online Share Biz Online
সোমবার, ৩ নভেম্বর ২০২৫.৫:২৭ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানসিটি হালান্ডের জোড়া গোলে
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : একের পর এক গোল করেই যাচ্ছেন আরলিং হালান্ড। সে সঙ্গে ম্যানচেস্টার সিটি আবারও প্রমাণ করল কেন তারা ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ভয়ংকর দল। রোববার রাতে হালান্ডের জোড়া গোল এবং নিকো ও’রেইলির প্রথম গোলের সুবাদে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে পেপ গার্দিওলার দল উঠে এলো ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে।

এ জয়ে সিটি এখন আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে। ১০ ম্যাচে আর্সেনালের অর্জন ২৫ পয়েন্ট। । অন্যদিকে, সমান ম্যাচে সিটির পয়েন্ট ১৯। মৌসুমের চমক বোর্নমাউথ এই পরাজয়ের পরও চতুর্থ স্থানে রয়ে গেছে। ১০ ম্যাচে তাদের অর্জন ১৮ পয়েন্ট।

নরওয়ের গোলমেশিন আরলিং হালান্ড যেন থামার নামই নিচ্ছেন না। লিগের ১০ ম্যাচে তার গোল এখন ১৩টি এবং এই ম্যাচেও তিনি ছিলেন ভয়ঙ্কর।

ম্যাচের শুরু থেকে বোর্নমাউথ আক্রমণাত্মক খেললেও, তাদের হাইলাইন রক্ষণভাগ শেষমেশ বিপদ ডেকে আনে। ১৭তম মিনিটে মিডফিল্ডার নিকো গঞ্জালেজের একটি লব পাস থেকে রায়ান শেরকি হেডে বল বাড়ান হালান্ডের কাছে। প্রায় অর্ধেক মাঠ দৌড়ে এসে হালান্ড শান্ত মাথায় বল পাঠান গোলরক্ষক জর্জে পেট্রোভিচের পায়ের নিচ দিয়ে জালে।

কিন্তু ২৫তম মিনিটে সমতায় ফেরে বোর্নমাউথ। কর্নার থেকে বল ধরতে গিয়ে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা সামান্য ঠেলাঠেলিতে পড়ে যান এবং বলটি চলে আসে টাইলার অ্যাডামসের পায়ে। তিনি শক্তিশালী শটে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে।

দোনারুম্মা প্রতিবাদ করলেও ভিএআর নিশ্চিত করে গোলটি বৈধ। ফলে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হন সিটি খেলোয়াড়রা।

মাত্র ১২ মিনিট পর আবারও আঘাত হানে সিটি। তরুণ ফরাসি মিডফিল্ডার রায়ান শেরকি, যিনি ইনজুরি কাটিয়ে ফিরেছেন, এবারও নিখুঁতভাবে বল বাড়ান হালান্ডের উদ্দেশ্যে। হালান্ড এবার পেট্রোভিচকে কাটিয়ে বল পাঠান ফাঁকা জালে ৩৭ মিনিটেই স্কোর ২-১।

অল্প সময়ের মধ্যেই হালান্ড সুযোগ পান হ্যাটট্রিকের, কিন্তু তার পাস থেকে ও’রেইলির শট গোললাইন থেকে ক্লিয়ার করেন বোর্নমাউথ ডিফেন্ডার আলেক্স জিমেনেজ।

দ্বিতীয়ার্ধে বোর্নমাউথ শুরুতেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। এলি ক্রুপির শট পোস্টের বাইরে যায়, আর ৫৩তম মিনিটে তার পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া শট দারুণভাবে বাঁচিয়ে দেন দোনারুমা।

অবশেষে ৫৮তম মিনিটে সিটি তাদের জয় নিশ্চিত করে। ২০০তম লিগ ম্যাচ খেলতে নামা ফিল ফোডেন বল বাড়ান নিকো ও’রেইলির কাছে, যিনি এক টাচে নিয়ন্ত্রণে এনে নিখুঁত ফিনিশে বল পাঠান জালের ডান কোণে ৩-১। এটি ছিল তার মৌসুমের প্রথম গোল।

৮২তম মিনিটে হালান্ডকে তুলে নেন পেপ গার্দিওলা, যাতে তাকে বিশ্রাম দেয়া যায়। বদলি হিসেবে নামা ওমর মারমুশ এবং রেইজেন্ডার্স শেষ মুহূর্তে আরও কিছু সুযোগ পান, তবে পেট্রোভিচ সেগুলো বাঁচিয়ে দেন।

শেষ পর্যন্ত কোনো বিপদ ছাড়াই ৩-১ ব্যবধানে জিতে সিটি পায় পূর্ণ তিন পয়েন্ট। ম্যাচ শেষে কোচ পেপ গার্দিওলা বলেন, `হালান্ড আবারও দেখিয়েছে কেন সে বিশ্বের সেরা স্ট্রাইকার। কিন্তু আমি সবচেয়ে খুশি শেরকিকে নিয়ে, ইনজুরি থেকে ফিরে সে যেভাবে দুই অ্যাসিস্ট করেছে, সেটাই সিটিকে এগিয়ে দিয়েছে।‘

ম্যানচেস্টার সিটির এই জয় শুধু পয়েন্ট টেবিলে নয়, আত্মবিশ্বাসের মাপকাঠিতেও বড় প্রভাব ফেলেছে। হালান্ডের ধারাবাহিকতা, শেরকির ফিরে আসা, ও দোনারুমার দৃঢ়তা সব মিলিয়ে গার্দিওলার সিটি আবারও শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দল পাচ্ছে না নোয়াখালী এবারের বিপিএলে

Next Post

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১১৪৭, মৃত্যু আরও ৫ জনের

Related Posts

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
স্পোর্টস

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের
স্পোর্টস

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

Next Post
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১১৪৭, মৃত্যু আরও ৫ জনের

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১১৪৭, মৃত্যু আরও ৫ জনের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET