শেয়ার বিজ ডেস্ক : স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S26 আল্ট্রা-তে আসতে পারে এক যুগান্তকারী প্রাইভেসি ডিসপ্লে ফিচার এমনই তথ্য ফাঁস হয়েছে নতুন এক লিক থেকে।
এই ফিচারের গুঞ্জন কয়েক মাস ধরেই চলছিলো, তবে এবার এক নতুন ইউআই লিক এর মাধ্যমে প্রথমবারের মতো বিস্তারিত দেখা গেলো।
ফিচারটি খুঁজে পাওয়া গেছে আসন্ন One UI 8.5 বিল্ডের টিয়ারডাউনে, যেটি প্রকাশ করেছেন টুইটার।
ফিচারটি মূলত আপনার ফোনের স্ক্রিনকে পাশ থেকে দেখলে অস্পষ্ট করে দেবে। ফলে ভিড়ভাট্টা বা জনসমাগমে অন্য কেউ সহজে স্ক্রিনের কনটেন্ট দেখতে পারবে না।
লিক হওয়া স্ক্রিনশট অনুযায়ী, ব্যবহারকারীরা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন।ফিচারটি সবসময় চালু থাকবে কিনা, এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে কিনা, কোন অ্যাপ বা কনটেন্ট সুরক্ষিত থাকবে কি না।
এমনকি ধারণা করা হচ্ছে, এটি পরিবেশ শনাক্ত করার ক্ষমতাও ব্যবহার করবে। যেমন আপনি যদি গণপরিবহনে ভ্রমণ করেন বা ব্যস্ত মিটিং রুমে বসেন, তখন এটি নিজে থেকেই সক্রিয় হয়ে যাবে।
যদি এই লিক সত্যি হয়, তবে ব্যবহারকারীরা বিষয়গুলো রক্ষা করতে পারবেন।
লক স্ক্রিন তথ্য (পাসওয়ার্ড বা প্যাটার্ন), গ্যালারির ব্যক্তিগত ছবি,নোটিফিকেশন ও পিকচার-ইন-পিকচার উইন্ডো।
এটি বিশেষভাবে উপকারী হবে তাদের জন্য যারা প্রায়ই শেয়ারড স্পেসে কাজ করেন বা ব্যবসায়িক বৈঠকে অংশ নেন।
যদিও স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে এই ফিচারটি তাদের সাম্প্রতিক কৌশলের সঙ্গে মানানসই। প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের ডিজাইন পরিবর্তনের বদলে ব্যবহারবান্ধব সুবিধা ও প্রাইভেসি উন্নত করার দিকে জোর দিচ্ছে।
যদি প্রাইভেসি ডিসপ্লে সত্যিই বাজারে আসে, তবে এটি S26 আল্ট্রাকে ২০২৫ সালের স্মার্টফোন প্রতিযোগিতায় আলাদা জায়গায় দাঁড় করাতে পারে এবং সম্ভবত একে বানাতে পারে ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত ফোনগুলোর একটি।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post