শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় সরকার ব্যর্থ : টিআইবি

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬.১:২০ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থাকে নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের ভিত্তি তৈরিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬’ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

অনুষ্ঠানে নাগরিক সমাজ, নিরপেক্ষ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে খসড়া ‘এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টারপ্ল্যান (ইপিএসএমপি) ২০২৫’ সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর জন্য নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, অ্যাকশনএইড বাংলাদেশ, সিপিডি, ক্যাব, বাপা, বিএসআরইএ, বিজিইএফসহ বিভিন্ন নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনার্জি গভর্ন্যান্স বিভাগের সমন্বয়ক নেওয়াজুল মওলা।

মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের জ্বালানি ব্যবস্থাকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য অন্তর্বর্তী সরকার এমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি, যা পরবর্তীতে নির্বাচিত সরকার এগিয়ে নিতে পারত। কেন এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ভিত্তি তৈরি করা হলো না, সে প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারপ্রধানের আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘থ্রি জিরো’-শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণÑএই তিন লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পর্যায়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে জনগণকে শ্বেতপত্রের মাধ্যমে অবহিত করা সরকারের দায়িত্ব। অথচ জ্বালানি মাস্টারপ্ল্যানের খসড়ায় এখনও জীবাশ্ম জ্বালানিনির্ভর কৌশলই প্রাধান্য পাচ্ছে, যা জলবায়ু ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের জন্য উদ্বেগজনক।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কার্বন দূষণজনিত জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জনগণের অস্তিত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা এ বিষয়টি আদৌ গুরুত্ব দিয়ে ভাবছেন কি না, সে বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। অংশীজনদের সম্পৃক্ত না করে প্রণীত জ্বালানি মাস্টারপ্ল্যানে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ঝুঁকি আরও প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন।

মানববন্ধনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে টিআইবির ধারণাপত্র পাঠ করেন সংস্থাটির এনার্জি গভর্ন্যান্স বিভাগের সহসমন্বয়ক আশনা ইসলাম। মানববন্ধন থেকে টিআইবি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে।

এর মধ্যে রয়েছেÑ‘নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫’সহ সব নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, জ্বালানি ও বিদ্যুৎ প্রকল্পে পরিবেশ ছাড়পত্র প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা, জ্বালানি খাতে দেশি-বিদেশি সব চুক্তি ও প্রকল্প নথি প্রকাশ এবং নেট মিটারিং সৌর বিদ্যুৎ ব্যবস্থা সহজীকরণ ও ফিড-ইন ট্যারিফ কার্যকর করা।

টিআইবি জানায়, গত বছর প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়। এ বছরও দিবসটি উপলক্ষে দেশের ৪৫টি জেলা ও উপজেলায় সচেতনতা কার্যক্রম, মানববন্ধন, পথসভা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

উপকারভোগী সংখ্যা ও ভাতা বাড়ছে

Next Post

নন-ট্যারিফ বাধা অতিক্রম করে বিশ্ববাজারে টিকে থাকা চ্যালেঞ্জ

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেনে গতি, প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা

সম্পাদকীয়

ভালো ভাবনার বছর ১৪৩৩!

Next Post

নন-ট্যারিফ বাধা অতিক্রম করে বিশ্ববাজারে টিকে থাকা চ্যালেঞ্জ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET