বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে নারকীয় হামলা, নিহত ২৭

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে  নারকীয় হামলা, নিহত ২৭
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজরত মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতরা। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ভোরে কাটসিনা প্রদেশের এক মসজিদে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে নামাজ পড়তে আসা মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। খবর-বিবিসি।

ডাকাত দলের আক্রমণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, ভোরে নামাজ আদায় করতে মুসল্লিরা মসজিদে একত্র হলে সেই সময় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আরও হামলা রোধ করতে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কমিশনার।

আশঙ্কা করা হচ্ছে এই হামলায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। স্থানীয় সূত্র জানায়, উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত এই সম্প্রদায়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে মসজিদের ভেতরে বন্দুকধারীরা গুলি চালায়।

জানা গেছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এ ধরনের হামলা হয়ে থাকে। সেখানে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানি সংক্রান্ত সীমিত সম্পদের অধিকার নিয়ে লেগেই থাকে বিরোধ ও সংঘর্ষ। গত জুন মাসে এমনই এক হামলায় দেশটির উত্তর-মধ্যাঞ্চলে শতাধিক মানুষ নিহত হন।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানি সংক্রান্ত সংঘাত ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সামপ্রতিক বছরগুলোতে এই দীর্ঘস্থায়ী সংঘাত বাড়ছে আরও মারাত্মকভাবে। কর্তৃপক্ষ ও বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, আরও বেশি সংখ্যক পশুপালক অস্ত্র ধারণ করছে, যার ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দিল্লির দুই স্কুলে বোমা হামলার হুমকি

Next Post

পণ্য জীবাণুমুক্ত করার সেবায় গতি আনুন

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
পণ্য জীবাণুমুক্ত করার  সেবায় গতি আনুন

পণ্য জীবাণুমুক্ত করার সেবায় গতি আনুন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET