রবিবার, ৩ মে, ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩ | ১৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

লক্ষ্য শীতলক্ষ্যা তীরবর্তী বাণিজ্যিক অঞ্চলের সুরক্ষা

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে খসড়া অধ্যাদেশ

Share Biz News Share Biz News
শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬.১:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে সরকার ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করতে যাচ্ছে। এজন্য একটি খসড়া অধ্যাদেশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তারা এখন খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নিয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর মূল লক্ষ্য হচ্ছে শীতলক্ষ্যা তীরবর্তী এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের ভূ-প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল ব্যবস্থাপনা এবং পর্যটনশিল্পের বিকাশ নিশ্চিত করা।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, কর্তৃপক্ষের নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য। এছাড়া বিভিন্ন ক্ষেত্র থেকে আরও পাঁচ প্রতিনিধি এই কর্তৃপক্ষের সদস্য হিসেবে থাকবেন। চেয়ারম্যান ও চারজন সদস্য কর্তৃপক্ষের সার্বক্ষণিক কর্মচারী হবেন। চেয়ারম্যানের মেয়াদ হবে তিন বছর, কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি চেয়ারম্যান বা সার্বক্ষণিক সদস্য নিয়োগ পাবেন না।

অন্যান্য কর্তৃপক্ষের মতো নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষেরও দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ করা দেওয়া হয়েছে খসড়া অধ্যাদেশে। কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের আওতাভুক্ত এলাকায় আনুষঙ্গিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করবে।

প্রস্তাবিত খসড়ায় কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ একটি মহাপরিকল্পনা প্রণয়ন করবে এবং এর আওতাভুক্ত এলাকায় ভূমি ক্রয়, অধিগ্রহণ ও উন্নয়ন ফি ধার্য করতে পারবে। মহাপরিকল্পনায় উল্লিখিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে ভূমি ব্যবহার করা যাবে না।

যদি কেউ এই বিধান লঙ্ঘন করেন, তবে তাকে এক বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। বিশেষ করে জলাধার রক্ষার ক্ষেত্রে খসড়ায় অত্যন্ত কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নদী, খাল-বিল বা কোনো প্রাকৃতিক জলাধারের পানিপ্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না।

কৃত্রিম জলাধার খনন বা নিচু ভূমি ভরাটের মাধ্যমে পানির প্রবাহ বন্ধ করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে খসড়াটিতে। কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো খননকাজ বন্ধের নির্দেশ দিতে পারবে। এই নির্দেশ অমান্য করলে বা জলাধার ভরাট করলে প্রথমবার দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা বেড়ে দুই থেকে ১০ বছরের কারাদণ্ড এবং দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এছাড়া খেলার মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে ২০০০ সালের প্রচলিত সংরক্ষণ আইনটি কার্যকর থাকবে বলে খসড়া অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুনিদের গ্রেপ্তারে কঠোর কর্মসূচি

Next Post

অর্থনীতিতে খালেদা জিয়ার অবদান অসামান্য : ডিএসই চেয়ারম্যান

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে মিশ্র চিত্র, কমেছে লেনদেন

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪
অর্থ ও বাণিজ্য

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে ১০ ব্যাংক

Next Post
আপসহীন নেত্রী খালেদা জিয়ার জীবনাবসান

অর্থনীতিতে খালেদা জিয়ার অবদান অসামান্য : ডিএসই চেয়ারম্যান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে মিশ্র চিত্র, কমেছে লেনদেন

ভ্যাটের চাপে পাদুকা শিল্পে ধস, ৫০% কারখানা বন্ধের দাবি প্রস্তুতকারক সমিতির

ভ্যাটের চাপে পাদুকা শিল্পে ধস, ৫০% কারখানা বন্ধের দাবি প্রস্তুতকারক সমিতির

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে ১০ ব্যাংক

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET