বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মত বিনিময়কালে প্রেস সচিব

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২০ জুলাই ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচন যে সময়ে বলা হয়েছে ঠিক সেই সময়ে হবে। আপনারা দেখবেন, একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট একটা নির্বাচন হবে। আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) টেডএক্সের একটি অনুষ্ঠানে গতকাল শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নির্বাচন ভালো হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটি ঠিক করা হবে এবং লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে সবার জন্য। কোনো র্প্রাী বলতে পারবেন না, তার প্রতি কোনো অন্যায় করা হচ্ছে, নির্বাচনের পরিবেশ পাচ্ছেন না। আমরা পরিবেশ নিশ্চিত করব। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন পেছানোর কোনো শঙ্কা নেই এবং নির্বাচন হবে, খুব ভালোভাবেই হবে।’

পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কথা হচ্ছে। বুঝতে হবে যে, কথা কিন্তু সবাই বলছে। কেউ কিন্তু কথা থেকে বয়কট করছে না। সবাই কিন্তু ভালো পরিবেশে কর্ডিয়ালি প্রতিদিন কথা বলছেন। অন্যান্য অনেক দেশে এই সমস্ত কথা দুই-তিন চার বছর লেগে যায়। আমাদের পার্টিগুলো যে ধরনের সিনসিয়ারিটি দেখাচ্ছে তাতে দ্রুত অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে। আমরা দেখি আটটা বিষয়ে ইতোমধ্যে ঐকমত্যে এসেছে। সাতটি বিষয়ে কথাবার্তা হচ্ছে। তিনটি বিষয়ে এখনও কথাবার্তা হয়নি। কিন্তু আমরা মনে করি, খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে। এর পরেই আমরা আশা করব জুলাই সনে সবাই স্বাক্ষর করবেন। এরপর আমরা নির্বাচনের পরিবেশ করব।’

আন্দোলনে তরুণদের অবদানের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এ দেশের সোনালি প্রজন্ম। সোনালি প্রজন্ম এজন্য বলছি, কারণ আমরা প্রাপ্ত বয়স্করা কিন্তু পারিনি। তারা চেয়েছিল সংস্কার, তারা দেয়ালে লিখেছে এবং সেটা করে দেখিয়েছে। খেবেন বৃষ্টির সময় শেষ হলেই বাংলাদেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইছে। আমি বলব অনেক বছর বাংলাদেশের ইয়ং ছেলেরা ভোট দিতে পারেননি। আমি বলব, এবারে তরুণরা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহী থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিগত বছরে সরকার স্বৈরাচারী হয়েছিল আয়নাঘরের মাধ্যমে। বিরোধী মত দমনে আয়নাঘরে পাঠিয়ে দিত। আমরা চাই না আর কোনো আয়নাঘর তৈরি হোক। ভবিষ্যতে আর যেন কোনো আয়নাঘর তৈরি না হয়। একাত্তর এবং জুলাইয়ের পরেও আমাদের সমস্যা হলো দারিদ্র্য। ড. ইউনূস সরকারের লক্ষ্য হলো দারিদ্র্যকে মিউজিয়ামে পাঠানো। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানে স্পিকার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী। এ ছাড়া ছিলেন অ্যাসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ প্রমুখ।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি মিজানুর রহমানের যোগদান

Next Post

পরিবেশবান্ধব সনদ পেল আরও তিন প্রতিষ্ঠান

Related Posts

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের
জাতীয়

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক
অর্থ ও বাণিজ্য

ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

Next Post
পরিবেশবান্ধব সনদ পেল আরও তিন প্রতিষ্ঠান

পরিবেশবান্ধব সনদ পেল আরও তিন প্রতিষ্ঠান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET