বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নীতিমালার প্রভাবে দুই শেয়ারে বড় পতন, ভাঙল সার্কিট ব্রেকার

Share Biz Online Share Biz Online
সোমবার, ৩ নভেম্বর ২০২৫.১২:৪৩ অপরাহ্ণ
বিভাগ - পুঁজিবাজার, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নীতিমালার প্রভাবে দুই শেয়ারে বড় পতন, ভাঙল সার্কিট ব্রেকার
649
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ারের জন্য সর্বনিম্ন মূল্য পরিবর্তন বা ‘টিক সাইজ’ নির্ধারণ করায় দেশের পুঁজিবাজারে সোমবার (৩ নভেম্বর) দুই কোম্পানির শেয়ার লেনদেনে সার্কিট ব্রেকার ভেঙে দরপতন হয়েছে। কোম্পানি দুটি হলো- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাজার দর বিশ্লেষণে দেখা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী সার্কিট ব্রেকার বা দৈনিক দরবৃদ্ধি–দরপতনের সীমা রয়েছে ১০ শতাংশ। কিন্তু এই শেয়ার দুটির দর সমন্বয় পরবর্তী আজ দিনের শুরুতেই ১০ শতাংশের বেশি কমেছে।

সম্প্রতি এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের জন্য সর্বনিম্ন মূল্য পরিবর্তন বা ‘টিক সাইজ’ নির্ধারণ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন এই নিয়ম অনুযায়ী, শেয়ারদর ১ পয়সা বাড়তে বা কমতে পারবে। তবে শেয়ারদর ১ টাকার উপরে উঠে গেলে পূর্বের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১০ পয়সা বাড়তে বা কমতে পারবে। আর দিনের লেনদেনে শেয়ারদর ১ টাকার উপরে উঠলেই দিনশেষে ‘রাউন্ড ফিগার’ বা পূর্ণ সংখ্যায় রূপান্তর করা হবে। অর্থাৎ ১ টাকায় রূপান্তর হবে।

কোম্পানি দুটির দরচিত্র বিশ্লেষণে দেখা গেছে, গতকাল (রোববার) লেনদেন শেষে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর দাঁড়ায় ১ টাকা ৩ পয়সা। আজ দিনের শুরুতে শেয়ারটির দর ‘রাউন্ড ফিগার’ সমন্বয় করে ১ টাকা করা হয়। কিন্তু, লেনদেনের শুরুতেই শেয়ারটির দর পূর্বের দিনের ১ টাকা ৩ পয়সা থেকে ১২ দশমিক ৬২ শতাংশ বা ১৩ পয়সা কমে ৯০ পয়সায় অবস্থান নিয়েছে।

অন্যদিকে, ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর গতকাল লেনদেন শেষে ১ টাকা ১ পয়সায় অবস্থান নেয়। আজ দিনের শুরুতে শেয়ারটির দর ‘রাউন্ড ফিগার’ সমন্বয় করে ১ টাকা করা হয়। তবে লেনদেনের শুরুতেই শেয়ারটির দর পূর্বের দিনের ১ টাকা ১ পয়সা থেকে ১০ দশমিক ৮৯ শতাংশ বা ১১ পয়সা কমে ৯০ পয়সায় অবস্থান নিয়েছে।

সম্প্রতি ১ টাকার নিচে নেমে যাওয়ায় শেয়ার দুটির লেনদেন আটকে যায়। পরে ডিএসই ১ টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের জন্য নতুন ‘টিক সাইজ’ নির্ধারণ করে, যা গত ২৯ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে ১ টাকার উপরের সব ধরনের ইক্যুইটি সিকিউরিটিজের ‘টিক সাইজ’ ১০ পয়সা নির্ধারিত রয়েছে। অন্যদিকে, সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা রয়েছে ১০ শতাংশ। ৯০ পয়সা দরের শেয়ারে ১০ শতাংশ পরিবর্তন মানে ৯ পয়সা। কিন্তু ‘টিক সাইজ’ যেহেতু ১০ পয়সা, তাই ৯ পয়সা বাড়া বা কমার সুযোগ ছিল না। তাছাড়া, ১০ পয়সা বাড়িয়ে শেয়ারদর ১ টাকা বা ১০ পয়সা কমিয়ে ৮০ পয়সা করাও সম্ভব নয়, তাহলে সার্কিট ব্রেকারের লিমিট ভাঙবে, নিয়মের লঙ্ঘন হবে। ফলে এই দুই প্রতিষ্ঠানের শেয়ারদর না বাড়তে পারছিল, না কমতে পারছিল। লেনদেন কার্যত ‘ফ্রিজ’ হয়ে গিয়েছিল।

এর পরিপেক্ষিতে নতুন ‘টিক সাইজ’ চালু করার সিদ্ধান্ত জানিয়ে গত ১৬ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চিঠি দেয় ডিএসই। পাশাপাশি ২৯ অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকরের তথ্য জানিয়ে বিনিয়োগকারীদের উদ্দেশে নিজস্ব ওয়েবসাইটে ঘোষণা দেয় স্টক এক্সচেঞ্জটি। নতুন নিয়ম অনুযায়ী, এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ারের লেনদেন এখন ৮৯, ৮৮, ৮৭, ৮৬, ৮৫ পয়সা এ ধরনের সূক্ষ্ম দরেও অর্ডার দেয়া যাচ্ছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিমা তহবিল বেড়ে ১,৫২৫ কোটি টাকায় উন্নীত মেঘনা লাইফের

Next Post

প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ ইনফরমেশন সার্ভিসেসের

Related Posts

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে
অর্থ ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের
জাতীয়

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ ইনফরমেশন সার্ভিসেসের

প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ ইনফরমেশন সার্ভিসেসের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET