শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পাকিস্তান থেকে ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান কিনতে আগ্রহী ইরাক

Share Biz News Share Biz News
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তান-চীনের যৌথভাবে তৈরি অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক।

শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক সফরে থাকা পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক এই আগ্রহ প্রকাশ করেন ইরাকি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মোহানাদ গালিব মোহাম্মদ রাদি আল-আসাদি।

বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদে ইরাকি বিমান বাহিনীর সদর দপ্তরে দুই দেশের বিমান বাহিনী প্রধানদের বৈঠকের আগে এসিএম সিধুকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, আলোচনায় দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল সহযোগিতা উন্নত করার ওপর জোর দিয়েছেন উভয় দেশের বিমান বাহিনী প্রধান। এ সময় এসিএম সিধু পাকিস্তান ও ইরাকের মধ্যে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করেন। এছাড়াও প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে ইরাকি বিমান বাহিনীকে সহায়তা করার জন্য পিএএফের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

অন্যদিকে, ইরাকি বিমানবাহিনী প্রধান পিএএফের পেশাদারিত্ব এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেছেন। একইসঙ্গে পাক বিমান বাহিনীর বিশ্বমানের প্রশিক্ষণ থেকে উপকৃত হওয়ার এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়, সুপার মুশশাক প্রশিক্ষক বিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে বিশ্বজুড়ে আলোচনায় আসে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি হালকা, মাল্টিরোল যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার। ২০১৯ সালেও ভারতের বিরুদ্ধে সংঘাতে জেএফ-১৭ ব্যবহার করে সাফল্য পেয়েছিল পাকিস্তান।

বর্তমানে জেএফ-১৭ থান্ডার পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক বহরের মূল ভিত্তি হিসেবে কাজ করে এবং আকাশে লড়াই, ভূমিতে হামলা, নজরদারি বহুমুখী মিশনে ব্যবহূত হয়। কম খরচে, আধুনিক নকশা এবং সহজে প্রযুক্তি কারণে অনেক দেশের জন্য এটি একটি কার্যকর ও সাশ্রয়ী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। মিয়ানমার, আজারবাইজান ও নাইজেরিয়ার মতো দেশ পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কিনেছে।

গত সপ্তাহে সেই তালিকা নাম লিখিয়েছে বাংলাদেশও। ইসলমাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান (পিএএফ) এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান-চীনের যৌথভাবে তৈরি অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয়সহ অপারেশনাল সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যাংক খাতে সংস্কার জরুরি

Next Post

রেমিট্যান্সের প্রবাহ সচল রাখতে প্রান্তিক মানুষের অবদান

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেনে গতি, প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা

Next Post

রেমিট্যান্সের প্রবাহ সচল রাখতে প্রান্তিক মানুষের অবদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET